সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনুমতি মেলেনি পুলিশের, তবু সভার আয়োজন করেছিল বিজেপি। আর সেই সভা ঘিরেই রণক্ষেত্র দুর্গাপুর। ‘বেআইনি’ সভা ভাঙতে গিয়ে বিজেপি কর্মীদের হাতে আক্রান্ত পুলিশ৷ বাঁশ-লাঠি উঁচিয়ে সিভিক ভলান্টিয়ার ও পুলিশ কর্মীদের তাড়া করে মারধর করার অভিযোগ বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে৷ ঘটনায় গুরুতর জখম বেশ কয়েকজন পুলিশকর্মী৷ বৃহস্পতিবার পুলিশ-বিজেপি কর্মীদের সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় দুর্গাপুরের কোকওভেন থানার সগড়ভাঙা ময়দান চত্বর৷ মারমুখী বিজেপি কর্মীদের ভয়ে প্রাণ হাতে নিয়ে এলাকা ছাড়তে বাধ্য হয় পুলিশ৷ পরে, পুলিশের অনুপস্থিতির সুযোগে মাঠ দখল নিয়ে আস্থায়ী মঞ্চে সভা করেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷
[পুরুষাঙ্গে ধারালো অস্ত্রের কোপ, জেলেই আত্মহত্যার চেষ্টা বন্দির]
জানা গিয়েছে, পুলিশি অনুমতি না নিয়ে কোকওভেন থানার সগড়ভাঙা বিডিও ময়দানে সভা শুরুর তোড়জোড় শুরু করে বিজেপি৷ সভার প্রস্তুতি হিসাবে সকাল ১০টা নাগাদ মঞ্চ ও মাইক বাঁধার কাজ শুরু করেন বিজেপি কর্মীরা৷ সভার কোনও অনুমতি না থাকায় মাঠে বেআইনি জমায়েত রুখতে বাঁধা দেয় পুলিশ৷ পুলিশকর্মীদের বাঁধা পেয়ে আক্রমণাত্মক হয়ে ওঠে বিজেপির স্থানীয় নেতা-কর্মীরা৷ শুরু হয় বচসা৷ পরে, পুলিশ-বিজেপি সমর্থকদের মধ্যে খণ্ডযুদ্ধ যুদ্ধ শুরু হয়৷
[মু্খ্যমন্ত্রীর উপস্থিতিতেই চারবার বিদ্যুৎ বিভ্রাট, মুখ্যসচিবের কাছে রিপোর্ট তলব]
বিজেপি কর্মীদের মারে জখম হন বেশ কয়েকজন পুলিশকর্মী৷ প্রাণ হাতে ঘটনাস্থলে ছেড়ে চলে যান উর্দিধারীরা৷ পরে, গোটা মাঠ দখল নেয় শ’পাঁচেক বিজেপি কর্মী৷ অস্থায়ী মঞ্চ নির্মাণ করে রাজ্য বিজেপি সভাপতিকে রাজকীয় সংবর্ধনা দেওয়া হয়৷ অশান্তি যে হওয়ারই ছিল, তা আগাম ইঙ্গিত দিয়ে রেখেছিলেন স্থানীয় বিজেপির নেতারা৷ পুলিশের তরফে অনুমতি না মিললেও আজ সভা করার ক্ষেত্রে অনড় মনোভাব দেখাতে থাকে বিজেপি নেতৃত্ব৷
[ফেসবুক সহায়, ২৫ দিন পর বাড়ি ফিরছেন অশীতিপর বৃদ্ধ]
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার