রূপায়ন গঙ্গোপাধ্যায়, হলদিয়া: বাম-কংগ্রেস নয়, আগামিদিনে রাজ্যে প্রধান বিরোধী দলের ভূমিকা নিতে হবে বিজেপিকেই৷ সেই লক্ষ্যকে সামনে রেখে এখন থেকে বঙ্গ নেতাদের ঝাঁপিয়ে পড়ার বার্তা দিলেন বিজেপির কেন্দ্রীয় নেতারা৷
২০১৬ বিধানসভা নির্বাচনে ১০ শতাংশ ভোট এসেছে বিজেপির ঝুলিতে৷ এই মূলধনকে নিয়েই আগামী পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে সব ভুল ত্রুটি শুধরে এগোতে হবে৷ বিজেপির জাতীয় সচিব সিদ্ধার্থনাথ সিং যেমন বলেছেন বিভিন্ন ইস্যুতে আন্দোলন-কর্মসূচি নিয়ে রাস্তায় থাকতে হবে৷ অন্যদিকে আবার কেন্দ্রীয় নেতা শিবপ্রকাশ পরামর্শ দিয়েছেন, পার্টিতে পদ বড় কথা নয়৷ দলের প্রত্যেক কার্যকর্তাকে পার্টির কাজে সময় দিতে হবে৷ সঠিক দায়িত্ব পালন করতে হবে৷
শুক্রবার থেকে হলদিয়ায় শুরু হয়েছে রাজ্য বিজেপির প্রশিক্ষণ কর্মশালা৷ একদিকে যেমন পার্টির আদর্শ-ভাবধারায় কর্মীদের গড়ে তুলতে বিভিন্ন বিষয়ের উপর পাঠ দিচ্ছেন কেন্দ্রীয় নেতারা৷ অন্যদিকে পার্টির প্রতি নেতাদের দায়বদ্ধতার বিষয়টিও আলোচনার ফাঁকে ফাঁকেই উঠে এসেছে৷
শনিবার প্রশিক্ষণ শিবিরের শুরুতে যোগাসনে শামিল হন সিদ্ধার্থনাথ সিং, শিবপ্রকাশ, রাহুল সিনহা, দিলীপ ঘোষরা৷ এরপরই একেবারে রাত পর্যন্ত চলে রুদ্ধদ্বার প্রশিক্ষণ কর্মশালা৷ বিরোধী হিসাবে রাজ্যে বিজেপির ভূমিকা নিয়ে বক্তব্য রাখতে গিয়ে শুক্রবার রাতে সিদ্ধার্থনাথ সিং বলেন, বাম-কংগ্রেসকে পিছনে ফেলে বিজেপিকে প্রধান বিরোধী হয়ে উঠতে হবে৷ এদিন অনুপ্রবেশ সংক্রান্ত বিষয়ে বক্তব্য রাখেন রাহুল সিনহা৷ বক্তাদের তালিকায় ছিলেন দিলীপ ঘোষ, মহেশ শর্মা প্রমুখ নেতারা৷ রবিবার কর্মশালায় উপস্থিত থাকবেন কৈলাস বিজয়বর্গীয়৷
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার