Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৪ আষাঢ় ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৩০ জুন ২০২৬
BJP worker at Asanasol murdered while carrying 5 lakh rupees

৫ লক্ষ টাকা নিয়ে বেরিয়ে খুন! আসানসোলে BJP কর্মীর দেহ উদ্ধারের ঘটনায় প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

অভিযুক্তকে গ্রেপ্তারির দাবিতে পথ অবরোধ বিজেপির।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৩০, ২০২৩, ১৬:৩৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৩০, ২০২৩, ১৬:৩৭

options
link
৫ লক্ষ টাকা নিয়ে বেরিয়ে খুন! আসানসোলে BJP কর্মীর দেহ উদ্ধারের ঘটনায় প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য zoom
ফাইল ছবি

শেখর চন্দ্র, আসানসোল: জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা স্করপিওর ভিতর থেকে বিজেপি কর্মীর গুলিবিদ্ধ দেহ উদ্ধারের ঘটনায় প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য। পকেটে নগদ ৫ লক্ষ টাকা নিয়ে বেরিয়েছিলেন নিহত রাজেন্দ্র সাউ। দেহ উদ্ধারের সময় ওই নগদ টাকার খোঁজ মেলেনি। খুনের নেপথ্যে পরিচিত কেউ, ক্রমশ জোরাল হচ্ছে জল্পনা। এখনও কেউ গ্রেপ্তার হয়নি। হন্যে হয়ে তথ্যের খোঁজে জামুরিয়া থানার পুলিশ।

নিহত রাজেন্দ্র সাউয়ের বাবার দাবি, “পকেটে নগদ ৫ লক্ষ টাকা নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিল ছেলে। কোথায় যাচ্ছিল বলে যায়নি। দেহ উদ্ধারের সময় টাকার খোঁজ পাওয়া যায়নি।” ডিজিটাল লেনদেনের যুগে কেন এত টাকা পকেটে নিয়ে বেরিয়েছিলেন রাজেন্দ্র, স্বাভাবিকভাবে সে প্রশ্ন উঠছে। কাউকে টাকা দিতে যাচ্ছিলেন নাকি অন্য কোনও উদ্দেশে টাকা নিয়ে বেরিয়েছিলেন, তা খতিয়ে দেখছে জামুরিয়া থানার পুলিশ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: গুঁড়ো ফেললেই উধাও সেপটিক ট্যাংকের মল, মূত্র এবং দুর্গন্ধ, কলকাতা পুরসভার নয়া পাইলট প্রজেক্ট]

রাজেন্দ্র সাউ আসানসোল পুরনিগমের ৩৩ নম্বর ওয়ার্ডের বিজেপি আহ্বায়ক। তিনি রেশন ডিলার এবং জমি ব্যবসায়ীও বটে। দিনেদুপুরে তাঁর গুলিবিদ্ধ দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে। তবে এখনও এই ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এদিকে, অভিযুক্তকে অবিলম্বে গ্রেপ্তারির দাবিতে রানিগঞ্জের রানিসায়ের মোড়ে ২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন বিজেপি কর্মীরা। প্রায় ২০ মিনিট ধরে জাতীয় সড়ক অবরোধ করেন তাঁরা। তীব্র যানজট তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। তদন্তের আশ্বাস দিলে পথ অবরোধ উঠে যায়। যানচলাচল স্বাভাবিক হয়।

দেখুন ভিডিও:

[আরও পড়ুন: এবার লুধিয়ানায় বিষাক্ত গ্যাস লিক, হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা, আহতও বহু]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.