রমণী বিশ্বাস, তেহট্ট: ভিনধর্মী মহিলার সঙ্গে পরকীয়া লিপ্ত বিজেপি কর্মী। মাঝ রাতে প্রেমের টানে প্রেমিকার বাড়িতে হাজির হতেন তিনি। এমনই অভিযোগ। বুধবার মাঝরাতে পরকীয়ায় লিপ্ত যুগলকে ঘর থেকে টেনে বের করে এনে বেধড়ক মারধরের অভিযোগ উঠল প্রতিবেশীদের বিরুদ্ধে। নদিয়ার তেহট্ট এলাকার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য় ছড়িয়েছে। যুগলকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানেই তাদের চিকিৎসা চলছে।
নদিয়ার তেহট্টের চিলাখালির মুসলিম পাড়ার ঘটনা। সেখানকার এক বিজেপি নেতার ভাই পাড়ারই এক মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন বলে অভিযোগ। দুজনই বিবাহিত। দুজনেই স্বামী ও স্ত্রীকে ফাঁকি দিয়ে পরকীয়া চালিয়ে যাচ্ছিলেন বলে অভিযোগ। দুজনের সম্পর্ক নিয়ে পাড়ায় জোর চর্চাও ছিল। স্থানীয় সূত্রে খবর, ওই প্রেমী যুগলকে হাতেনাতে ধরার অপেক্ষায় ছিলেন তাঁরা। বুধবার রাতে সেই সুযোগ মেলে।
[আরও পড়ুন: বিধানসভার ফল LIVE UPDATE: সাগরদিঘিতে হাড্ডাহাড্ডি লড়াই, দ্বিতীয় রাউন্ড শেষে এগিয়ে কংগ্রেস]
স্থানীয় সূত্রে খবর, রাত তিনটে নাগাদ ওই মহিলার স্বামী কাজে বেরিয়ে যান। গতকাল রাতেও তেমনটা হয়েছিল। সেই সুযোগে মহিলার ঘরে ঢোকেন ওই যুবক। উল্লেখ্য, অভিযুক্ত যুবকও বিজেপি কর্মী হিসেবে এলাকায় পরিচিত। এরপরই পাড়ার বাসিন্দারা বাড়ি থেকে দুজনকে টেনে বের করে আনেন। ল্যাম্পপোস্টে দুজনকে বেঁধে চলে গণপ্রহার। পরে পুলিশ এসে দুজনকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভরতি করে।
[আরও পড়ুন: চাকরি খোয়ালেন নবম-দশমের ৬১৮ ‘অযোগ্য’ শিক্ষক, সুপারিশপত্র প্রত্যাহার SSC’র]
সর্বশেষ খবর
-
Exclusive: বিয়ের পিঁড়িতে মিমি চক্রবর্তী! কাকে জীবনসঙ্গী বাছছেন টলি নায়িকা?
-
মোবাইলে নেটওয়ার্কের সমস্যা, টেলিকম কর্মীকে ধরে টাওয়ারে বেঁধে রাখল গ্রামবাসী!
-
নজরে উপনির্বাচন! রেজিনগর-নন্দীগ্রামে প্রার্থী ঘোষণা কংগ্রেসের
-
আগ্নেয়াস্ত্র নিয়ে বারাকপুরে বিজেপি নেতার বাড়ির সামনে রেইকি ৩ যুবকের! পুলিশের জালে ১
-
রাজ্যজুড়ে সক্রিয় ভুয়ো চিকিৎসক চক্র! ২ চিকিৎসককে কাঠগড়ায় তুলে স্বাস্থ্যদপ্তরে চিঠি