সুমিত বিশ্বাস, পুরুলিয়া: পুরুলিয়ায় ফের উসকানিমূলক বার্তা বিজেপির। দুই বিজেপি কর্মীর মৃত্যু নিয়ে জঙ্গলমহলে ধরনায় বসেছিল বিজেপি। তারই শেষদিনে পুলিশ তথা শাসকদলের বিরুদ্ধে তোপ দাগলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। উপস্থিত ছিলেন দলের রাজ্য কমিটির সদস্য জয় বন্দ্যোপাধ্যায়, মহিলা মোর্চার সভানেত্রী লকেট চট্টোপাধ্যায়।
[যশোর রোডে তেলের ট্যাঙ্কারে ভয়াবহ আগুনে মৃত্যু একজনের, চাঞ্চল্য দত্তপুকুরে]
কিছুদিন আগেই পুরুলিয়ার সুপুরডি গ্রামে বিজেপি কর্মী ত্রিলোচন মাহাতোর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তাঁর দেহে হুমকি বার্তা লিখে দেওয়া হয়েছিল। এর কয়েক ঘণ্টার মধ্যেই বলরামপুরে আরও এক বিজেপি কর্মী দুলাল কুমারের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এরই প্রতিবাদে ধরনাসভার আয়োজন করা হয়েছিল। এই সভার আগে দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ-সহ বিজেপির প্রতিনিধি দল বিজেপির দুই প্রয়াত কর্মী দুলাল কুমার ও ত্রিলোচন মাহাতোর বাড়ি যান। ভোটের আগে খুন হওয়া মৃত জগন্নাথ টুডুর বাড়ি আমটাঁড় গ্রামেও যায় ওই দল। তারপরই ধরনা মঞ্চে উঠে দিলীপ ঘোষ বলেন, “আমাদের ভাইদের গায়ে পুলিশ হাত দিলে, হামলা করলে পুলিশকে আটকে গাছে বেঁধে রাখুন। মহিলারা বঁটি নিয়ে বের হন।” এখানেই শেষ নয়। এরপর রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু পুলিশকে আক্রমণ করে বলেন, “বলরামপুরে কোন বিজেপি কর্মীর গায়ে হাত লাগলে থানা জ্বালিয়ে দেব। বাংলো থেকে পুলিশ সুপারকে টেনে ধরনামঞ্চে নিয়ে আসব।”
[প্রাতঃভ্রমণে বেরিয়ে রহস্যজনক ভাবে খুন ব্যবসায়ী, পোলবায় উত্তেজনা]
এদিনের ধরনামঞ্চে বিজেপিতে যোগ দেন তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক বিষ্ণু মাহাথা ও রঘুনাথপুরের তৃণমূল কাউন্সিলর মৃত্যুঞ্জয় চৌধুরি। এছাড়াও একাধিক কংগ্রেস নেতা-কর্মী মিলিয়ে মোট দেড় হাজার জন এদিন বিজেপিতে যোগদান করেন বলে দলের জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী দাবি করেন। এ বিষয়ে কথা বলতে গিয়ে পুরুলিয়া জেলা তৃণমূলের সভাপতি তথা রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন বিভাগের মন্ত্রী শান্তিরাম মাহাতো বলেন, “পঞ্চায়েত নির্বাচনে দলবিরোধী কাজের জন্য বিষ্ণু মাহাথাকে আগেই আমরা সাসপেন্ড করেছি। ফলে তার বিজেপিতে যোগদান নিয়ে আমরা ভাবিত নয়। তবে এদিন বিজেপি নেতারা যেভাবে উসকানিমুলক ভাষণ দিয়ে গেলেন তাতে তারা আবার নতুন করে জঙ্গলমহলকে অশান্ত করে তুলতে চাইছেন। এই নেতাদের কথা শুনে ভাবতে পারছি না এটা একটা সর্বভারতীয় দল।”
ছবি- সুনীতা সিং
[প্রতিবন্ধী ছেলের ইচ্ছেপূরণে বাবা, ব্রাজিলের তাঁবুর আদলে সাজল গোটা বাড়ি]
সর্বশেষ খবর
-
কম সুদে চটজলদি লোন পাইয়ে দেওয়ার ছক! বড়সড় প্রতারণাচক্রের পর্দাফাঁস লালবাজারের
-
‘একতরফা পদক্ষেপ নয়’, সাড়ে ১২ শতাংশ শুল্কে আমেরিকাকে আলোচনায় বসার বার্তা ভারতের
-
অবিশ্বাস্য লড়াইয়েও শেষরক্ষা হল না মুচোভার, ‘চেক-মেটে’ উইম্বলডনের নতুন রানি নোসকোভা
-
বীরগাথা থেকে দেশভাগের যন্ত্রণা, বাংলায় পার্টিশন মিউজিয়াম বানানোর প্রস্তাব গোপাল পাঁঠার পরিবারের
-
প্রথমে দু’হাজার, তারপর দৈনিক ৩ লক্ষ টাকা! রামমন্দিরে চুরির তদন্তে স্বীকারোক্তি অভিযুক্তের