Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ১০ জুলাই ২০২৬

‘ভোটের দিন অচেনা কাউকে দেখলে পালিশ করে দিন’, দিলীপের মন্তব্যে বিতর্ক

রানাঘাটে দলীয় কর্মসূচিতে এ কথা বলেন বিজেপির রাজ্য সভাপতি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২২, ২০১৮, ০০:৩৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২২, ২০১৮, ০০:৩৯

options
link
‘ভোটের দিন অচেনা কাউকে দেখলে পালিশ করে দিন’, দিলীপের মন্তব্যে বিতর্ক zoom

স্টাফ রিপোর্টার, কৃষ্ণনগর: ভোটের দিন এলাকায় অচেনা কাউকে দেখলে পালিশ করে দেবেন। ফের বিতর্কিত মন্তব্য করে বসলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বৃহস্পতিবার রানাঘাটে এক দলীয় কর্মসূচিতে গিয়ে তিনি বলেন, “ভোটের দিন বহিরাগতরা এলে তাদের চলে যেতে বলবেন। না গেলে পালিশ করবেন। হাসপাতাল হয়ে যেন বাড়ি ফেরে। কেউ লাঠি দেখালে লাঠি দেখাবেন।”

[জোটেনি দলীয় প্রতীক, নৌকা চিহ্নেই ভোটপ্রচার বিজেপি সমর্থিত প্রার্থীর]

রাজনৈতিক মহল মনে করছে, শাসক দলকে ভোটের আগে চূড়ান্ত হুঁশিয়ারি দিতেই এদিন দলের কর্মী-সমর্থকদের এই পরামর্শ দিয়েছেন দিলীপ ঘোষ। পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে এদিন রানাঘাটে একাধিক সাংগঠনিক বৈঠক করেন দিলীপবাবু। নেতাদের তিনি বলেন, “কোনও শীর্ষ নেতা এসে ভোটে জেতাতে পারবে না। আপনারা বাড়ি বাড়ি যান। মানুষের কাছে যান।” পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপর্বে শাসকদলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলেছে বিজেপি-সহ বিরোধীরা। দিলীপ ঘোষের টোটকায় চাঙ্গা হয়ে উঠেছে দলের তৃণমূল স্তরের কর্মী-সমর্থকরাও।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নদিয়া জেলায় জেলা পরিষদ আসনে শাসকের সঙ্গে সমান সমান আসনেই প্রার্থী দিয়েছে বিজেপি। পঞ্চায়েত সমিতিতেও প্রায় ৭০ শতাংশ আসনে প্রার্থী দিয়েছে তারা। এদিন দিলীপ ঘোষ স্বীকার করে নেন, নদিয়ায় জেলা পরিষদের ৮০ শতাংশ আসনেই প্রার্থী দিয়েছে বিজেপি। এদিকে, পঞ্চায়েত নির্বাচনের প্রচারে বৃহস্পতিবার খড়গপুর, ডেবরা ও সবংয়ে সভা এবং রোড-শো করেন বিজেপির রাজ্য নেতা জয় বন্দ্যোপাধ্যায়।

[পঞ্চায়েতে প্রার্থী দাদা-ভাই, বউদির কাছে ভোটের আবদার দেওরের]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.