Advertisement
Sangbad Pratidin
  • ২৯ আষাঢ় ১৪৩৩
  • বুধবার
  • ১৫ জুলাই ২০২৬

‘তৃণমূল হটাও, দেশ বাঁচাও’ স্লোগানে পরিবর্তনের ডাক রাহুল সিনহার

বিজেপিতে যোগ ৬০০ বামকর্মীর।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৩, ২০১৮, ১১:৪০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৩, ২০১৮, ১১:৪০

options
link
‘তৃণমূল হটাও, দেশ বাঁচাও’ স্লোগানে পরিবর্তনের ডাক রাহুল সিনহার zoom

রাজা দাস, বালুরঘাট: ‘তৃণমূল হটাও, দেশ বাঁচাও’। দক্ষিণ দিনাজপুরে এমনটাই হুঙ্কার দিলেন বিজেপির সর্বভারতীয় সম্পাদক রাহুল সিনহা। শুক্রবার, বালুরঘাট জেলা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান বিক্ষোভ করে বিজেপি। সেখানে উপস্থিত ছিলেন রাহুল সিনহা। এদিন দলের সাংগঠনিক শক্তিবৃদ্ধির কথা তুলে ধরে শাসকদলের বিরুদ্ধে তোপ দাগেন তিনি।

[আর্জেন্টিনার হার মানতে না পেরে নদীতে ঝাঁপ কেরলের মেসি-ভক্তের!]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

২০১৯-এর মহারণে বাংলার জমি দখলের তোড়জোড় শুরু বিজেপির। দলীয় কর্মীদের মনোবল বাড়াতে বিভিন্ন কর্মসূচি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যস্তরের নেতাদের। যেনতেন প্রকারে লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে আসন সংখ্যা বৃদ্ধি করতে মরিয়া গেরুয়া শিবির। তাই ভোটের লড়াইয়ের আগে কর্মীদের চাগিয়ে তুলতে বালুরঘাট অভিযান রাহুলের। শাসকদলকে নিশানায় নিয়ে এদিন রাহুল বলেন, “তৃণমূলে থেকে কিছু হবে না। বিজেপিতে যোগদান  করুন। মমতা বন্দোপাধ্যায় তথা তৃণমূল সরকারকে উৎখাত করতে বিজেপিকে ভরসা করতে হবে। তৃনমূল হটাও, দেশ বাঁচাও।”

রাজনৈতিক হিংসা নিয়েও এদিন মত প্রকাশ করেন ওই বিজেপি নেতা। তবে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষের মতো সরাসরি হুমকি দেননি রাহুল। কৌশলে তিনি জানান, হামলা হলে যোগ্য জবাব দেওয়া হবে। তবে খুনের বদলে খুনে বিশ্বাসী নয় বিজেপি। এছাড়াও সারদা, নারদ কাণ্ড নিয়েও শাসকদলের সমালোচনায় মুখর হন রাহুল।  এদিন বাংলাতে প্রকৃত গণতন্ত্র ফেরানোর দাবিতে দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের দপ্তরের সামনেও বিক্ষোভ প্রদর্শন করে বিজেপির।

উল্লেখ্য, গত পঞ্চায়েত পুরুলিয়া, ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় ভাল ফল করেছে বিজেপি। জরাগ্রস্ত সিপিএম ও পঙ্গু কংগ্রেসকে হটিয়ে এখন রাজ্যের প্রধান বিরোধী দল হচ্ছে বিজেপি। ফলে কিছুটা হলেও উদ্বেগে রয়েছে নবান্ন। সেনাপতি অমিত শাহর স্ট্র্যাটেজি মেনেই এবার তৃনমূল স্তরে সদস্য সংখ্যা বাড়াতে ও জনসংযোগ রক্ষায় তৎপর গেরুয়া শিবির। এতে ফলও মিলছে ভালই। এদিন তপন ও কুমারগঞ্জ ব্লকের প্রায় ৬০০ বামকর্মী বিজেপিতে যোগ দেন। সব মিলিয়ে আসন্ন নির্বাচনে বাংলায় লড়াই দিতে প্রস্তুতি তুঙ্গে পদ্ম শিবিরে।

[শেষ মুহূর্তে বাতিল মুখ্যমন্ত্রীর চিন সফর, তুঙ্গে বিতর্ক]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.