বিক্রম রায়, কোচবিহার: তিনসুকিয়ায় পাঁচজন বাঙালিকে খুনের প্রতিবাদে যখন উত্তাল অসম, ঠিক তখনই বিস্ফোরণ ঘটল পড়শি রাজ্য লাগোয়া কোচবিহারের পূর্ব ফলিমারি এলাকায়। বিস্ফোরণে মারা গিয়েছেন একজন। গুরুতর জখম আরও ১। শুক্রবার সকালে এসপিডিও নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী এলাকায় যায়। শুরু হয়েছে তদন্ত।
[রাজ্যে ফের সক্রিয় জেএমবি! চুঁচুড়া থেকে গ্রেপ্তার জঙ্গি দলের লিংকম্যান]
কোচবিহারের তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের প্রত্যন্ত এলাকা পূর্ব ফলিমারি। এলাকাটি অসম সীমান্তের একেবারেই লাগোয়া। পূর্ব ফলিমারির সিংহভাগ বাসিন্দাই মৎস্যজীবী। সংকোশ নদী থেকে মাছ ধরে অসমে বিক্রি করেন তাঁরা। বৃহস্পতিবার রাতে একটি বাড়িতে বোমা বানানোর সময়ে বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলেই মারা যান একজন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভরতি আরও একজন। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে তুফানগঞ্জের পূর্ব ফলিমারি এলাকায়।
পুলিশ জানিয়েছে, ইদানীং পূর্ব ফলিমারি এলাকায় নয়া পদ্ধতিতে সংকোশ নদীতে থেকে মাছ ধরা শুরু করেছেন স্থানীয় মৎস্যজীবীরা। নিজেরাই বোমা বানিয়ে নদীর জলে বিস্ফোরণ ঘটান তাঁরা। বিস্ফোরণের কারণে জলে ভেসে ওঠে প্রচুর মাছ। ফলে সহজেই জালে প্রচুর মাছ ধরা পড়ে। আর এই পদ্ধতিতে মাছ ধরতে গিয়ে ঘটেছে বিপত্তি জানা গিয়েছে। বৃহস্পতিবার রাতে নিজের বাড়িতেই বোমা বানাচ্ছিলেন রফিকুল মির নামে একটি ব্যক্তি। তখনই বিস্ফোরণ ঘটে। রফিকুল নিজে গুরুতর আহত হয়েছেন। মারা গিয়েছেন সাবের আলি শেখ। শুক্রবার পূর্ব ফলিমারিতে যান এসপিডিও। তিনি জানিয়েছেন, নদীতে বিস্ফোরণ ঘটিয়ে মাছ ধরা সম্পূর্ণ বেআইনি। তদন্তে নেমেছে পুলিশ।
ছবি: দেবাশিস বিশ্বাস
[ বেঁকে বসেছেন মিল মালিকরা, সহায়ক মূল্যে ধান কিনছে রাজ্য]
সর্বশেষ খবর
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ
-
‘কলাকুশলীরা বেশি ভুগেছেন…’, স্বরূপের গ্রেপ্তারিতে কী বলছেন ‘বাজিগর’ অনির্বাণ?
-
তামিলনাড়ুতে বিজেপিতে মহাভাঙন! আন্নামলাই, নাগার্জুনের পর দল ছাড়লেন সুমতি
-
অস্তাচলে তৃণমূলের সূর্য! ২৮ বছর পর ‘ছুটি’ পেলেন মমতার ‘বক্সীদা’