অর্ণব দাস, বারাকপুর: এবার কামারহাটিতে বিস্ফোরণ। বুধবার দুপুরে বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। বিস্ফোরণে গুরুতর জখম হয়েছেন দুই। পুলিশ সূত্রে খবর বোমা বাঁধতে গিয়েই এই বিস্ফোরণ ঘটেছে। যদিও বাড়ির বাসিন্দাদের দাবি, সিলিন্ডার ফেটে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
জানা গিয়েছে, কামারহাটি ৫৪ নম্বর ধুবিয়াবাগানে বাড়িতে বসেই বোমা বাঁধার সময় বিস্ফোরণের ঘটনাটি ঘটে। বিস্ফোরণে দুজন আহত হয় বলে জানা গিয়েছে। যার মধ্যে একজন গুরুতর আহত। নাম শেখ নিশান (৪২)। যদিও পরিবারের দাবি, রান্নার সিলিন্ডার ফেটে বিস্ফোরণ হয়েছে। বর্তমানে বিশাল পুলিশ বাহিনী এলাকা ঘিরে রেখেছে। অ্যাসিস্ট্যান্ট কমিশনার পুলিশ সুবীর রায়ও উপস্থিত হয়েছেন ঘটনাস্থলে। ঘটনাস্থলে রয়ছে দমকল বিভাগও।
[আরও পড়ুন: রাজ্যের সব স্কুলে কি বাধ্যতামূলক হচ্ছে বাংলা? স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী]
এই ঘটনায় কেন্দ্র করে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়ায়। তবে এই ঘটনায় আহতের এক আত্মীয়র দাবিতে অসংগতি রয়েছে। তিনি একবার দাবি করেছেন, কেউ বোমা মেরে চলে গিয়েছে। আবার পরক্ষনে তিনি দাবি করে, সিলিন্ডার ফেটে এই দুর্ঘটনা ঘটেছে। গোটা ঘটনার তদন্ত করে দেখছে পুলিশ।
[আরও পড়ুন: ‘পারলে বিজেপির টিকিটে ভোটে জিতে আসুন’, ‘দালাল’ রাজ্যপালকে চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর]
সর্বশেষ খবর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার
-
টিটাগড়-বারাকপুর পুর-দুর্নীতিতে স্পেশাল অডিটের দাবি, মেট্রো নিয়েও তৎপর কৌস্তভ