রবিবার থেকে নিখোঁজ। সোমবার দুপুরে মুর্শিদাবাদের (Murshidabad) নওদার জলঙ্গিতে মিলল বিজেপি কর্মীর হাত-পা বাঁধা দেহ। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল এলাকায়। ইতিমধ্যেই দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তে অনুমান, খুন করা হয়েছে ওই বিজেপি কর্মীকে। কিন্তু কেন? নেপথ্যে রাজনীতি নাকি ব্যক্তিগত শত্রুতা? জানতে শুরু হয়েছে তদন্ত।
জানা গিয়েছে, মৃতের নাম গোপীনাথ হালদার। মুর্শিদাবাদের নওদা থানা এলাকার বাসিন্দা তিনি। এলাকায় সক্রিয় বিজেপি কর্মী হিসেবেই পরিচিত গোপীনাথ। রবিবার বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। তারপর দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও আর ফেরেননি। পরিবারের তরফে বিভিন্ন জায়গায় খোঁজ করা হয়। মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হয়, কিন্তু লাভ হয়নি। সোমবার গোঘাটা এলাকায় জলঙ্গী নদীতে হাত-পা বাঁধা অবস্থায় মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায়।
আরও পড়ুন:
এরপরই দেখা যায় দেহটি গোপীনাথের। হাত-পা ও গলা একই হলুদ দড়িতে বাধা ছিল তাঁর। প্রাথমিকভাবে পুলিশ নিশ্চিত খুন করা হয়েছে গোপীনাথকে। কিন্তু কেন? নেপথ্যে রাজনীতি নাকি ব্যক্তিগত শত্রুতা? কারও সঙ্গে পুরনো বিবাদ ছিল কি মৃতের? তা জানতে গোপীনাথের পরিবার ও বন্ধুবান্ধবদের জিজ্ঞাসাবাদ করা হবে বলেই জানিয়েছেন তদন্তকারীরা।
সর্বশেষ খবর
-
হিন্দি সিরিয়ালের প্রস্তাব ফিরিয়েছেন! ‘গোয়েন্দা গিন্নি’র দ্বিতীয় সিজন চাইছেন ইন্দ্রাণী
-
পচা মাছ-মাংসের মাঝেই বিপদ কাজুবরফিতেও, চকচকে রাংতাই বিকল করবে লিভার-কিডনি!
-
কোথায় মহিলা ‘কমরেড’রা? আন্দোলনে থাকলেও সংগঠনে নেই বহু তরুণ তুর্কি, নয়া উদ্বেগ সিপিএমে
-
পুলিশ-রাজনৈতিক নেতাদের নাম করে অসহায় মহিলাকে হুমকি! ভবানীপুরে পুলিশের জালে ‘গবেষক’
-
পরিচারিকাকে যৌন হেনস্তা! বোলপুরে গ্রেপ্তার বিজেপি যুবনেতা, বহিষ্কার করল দল