রাজা দাস, বালুরঘাট: বালুরঘাটে আদিবাসী নাবালিকার রহস্যমৃত্যু। বাড়ির অদূরে গাছ থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। অভিযোগ, ধর্ষণের পর প্রমাণ লোপাটে খুন করা হয়েছে ওই নাবালিকাকে। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।
জানা গিয়েছে, দক্ষিণ দিনাজপুরের তপন ব্লকের আজমতপুর পঞ্চায়েতের বাসুরিয়া তেলিপাড়ার বাসিন্দা ওই নাবালিকা। মঙ্গলবার রাতে এলাকার একটি বিয়ে বাড়িতে সপরিবারে নিমন্ত্রণ ছিল নাবালিকার। রাতে সেখানেই ছিলেন সকলে। মাঝ রাতে তাঁরা দেখেন নাবালিকা নেই। আশে পাশে খোঁজ নেওয়া হয়। তাতেও তার হদিশ মেলেনি। পরিবারের সদস্যরা সিদ্ধান্ত নিয়েছিলেন সকালে থানায় অভিযোগ দায়েরের। কিন্তু তার আগেই ভয়ংকর দৃশ্য। বাড়ির অদূরে একটি গাছে দেখা যায় নাবালিকার ঝুলন্ত দেহ। তড়িঘড়ি খবর দেওয়া হয় থানায়। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। দেহের পাশে মিলেছে নাবালিকার মোবাইলও।
স্থানীয়দের কথায়, ওই নাবালিকা আত্মঘাতী হয়নি। তাকে ধর্ষণের পর প্রমাণ লোপাটের জন্য খুন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে। ধর্ষণ ও খুনের ঘটনা ঘটে থাকলে দোষীদের শাস্তির আশ্বাসও দিয়েছেন তাঁরা।
সর্বশেষ খবর
-
পঞ্চভূতে বিলীন রাজা সেন, চোখের জলে বিদায় জাতীয় পুরস্কারজয়ী পরিচালককে
-
‘কী করছেন, সমস্ত রিপোর্ট আছে’, দলের বিধায়কদের চরম হুঁশিয়ারি শমীকের
-
ত্রুটি ছিল ‘নেট’ প্রশ্নপত্রেও, তিন বিষয়ে পুনঃপরীক্ষায় নির্দেশ এনটিএ-র, কোন বিষয়ে কবে পরীক্ষা?
-
ভয়াবহ ভূমিধসে বিধ্বস্ত সিকিমের রিম্বি-সিংলিটাম, বিপন্ন বহু পরিবার, চলছে উদ্ধারকাজ
-
শিবপুর বিই কলেজে শ্যামাপ্রসাদের নামে হস্টেল, উদ্বোধনে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত