দেবব্রত মণ্ডল, বারুইপুর: মদ্যপান নিয়ে নিত্য অশান্তির জের। অবসাদে চরম সিদ্ধান্ত যুবকের! বাড়ি থেকে কিছুটা দূরে মিলল যুবকের ঝুলন্ত দেহ। ঘটনাকে কেন্দ্র করে ব্য়াপক চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আত্মঘাতী হয়েছেন যুবক। ইতিমধ্য়েই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। শুরু হয়েছে তদন্ত।
জানা গিয়েছে, মৃতের নাম চন্দন সাধুখাঁ। বয়স ৩৮ বছর। দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের কালিকাপুরের বাসিন্দা ছিলেন তিনি। বুধবার সকালে কাজে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন তিনি। কিছুক্ষণ পর বাড়ির অদূরে মেলে যুবকের ঝুলন্ত দেহ। স্থানীয় সূত্রে খবর, মৃতের একটি আট বছরের পুত্র সন্তান ও দু’মাসের কন্যা সন্তান রয়েছে। তিনি কখনও নিরাপত্তারক্ষী আবার কখনও জনমজুরের কাজ করতেন। অভিযোগ, উপার্জিত অর্থের বেশিরভাগ অংশ মদ্যপান করে উড়িয়ে দিতেন চন্দন। তা নিয়েই স্ত্রী-সহ পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে মনোমালিন্য, ঝগড়া-অশান্তি চলছিল।
অনুমান, সেই কারণেই চন্দন আত্মঘাতী হয়েছেন। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে আত্মহত্যা নাকি ঘটনার নেপথ্যে অন্য কোনও রহস্য লুকিয়ে রয়েছে, তা জানতে মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা হবে জানিয়েছেন তদন্তকারীরা।
সর্বশেষ খবর
-
ভোটকোশীতে চোখের সামনে মৃত্যু! চালকের বুদ্ধিতে বেঁচে বাড়ি ফিরলেন সিউড়ির সন্দীপরা
-
পৃথিবীর বাইরেও আছে প্রাণের অস্তিত্ব! রহস্য উন্মোচনে মহাশূন্যে পাড়ি নাসার টেলিস্কোপের
-
বড়সড় দুর্ঘটনায় পেশাদার কুস্তিগির ‘দ্য গ্রেট খালি’, ক্ষতিগ্রস্ত গাড়ি, এখন কেমন আছেন?
-
বাপ কা বেটি! বিশেষ সম্মান গম্ভীরকন্যাকে, মেয়ের সাফল্যে কী বললেন ভারতের কোচ?
-
ভালোবাসার প্রমাণ রাখার মরিয়া চেষ্টা, প্রেমের জোয়ারে ধ্বংস মামা-ভাগ্নের সৌন্দর্য