Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Murshidabad

পরকীয়ায় জড়িয়েছে তৃতীয় স্ত্রী! প্রতিবাদ করতেই রহস্যমৃত্যু যুবকের

আটক মৃতের তৃতীয় স্ত্রী।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১০, ২০২২, ১৯:০৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১০, ২০২২, ১৯:০৬

options
link
পরকীয়ায় জড়িয়েছে তৃতীয় স্ত্রী! প্রতিবাদ করতেই রহস্যমৃত্যু যুবকের zoom
ছবি: প্রতীকী

অতুলচন্দ্র নাগ, ডোমকল: মুর্শিদাবাদের (Murshidabad) ডোমকলে যুবকের রহস্যমৃত্যু। কলাবাগান থেকে উদ্ধার দেহ। ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। স্থানীয়দের দাবি, ঘটনার নেপথ্যে রয়েছে স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক। এই মৃত্যুর ঘটনায় জড়িত সন্দেহে আটক করা হয়েছে মৃতের তৃতীয় স্ত্রীকে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম আওয়াল আলি (৩২)। মুর্শিদাবাদের ডোমকলের (Domkal) বাসিন্দা তিনি। তিন স্ত্রী ছিল ওই যুবকের। আওয়ালের দুটি বিয়ে হয়েছিল জলঙ্গির খয়রামারি ও রানিনগরে। প্রথমপক্ষের স্ত্রীর দশ বছরের একটি পুত্রসন্তান রয়েছে। তবে পারিবারিক অশান্তির কারণেই আগের দুই স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়েছে আওয়ালের। পরে মোবাইলে রং নম্বরের সূত্রে যোগাযোগ হয় ডোমকলের ফকিরাবাদ কুমড়োদহ এলাকার সখিনা খাতুনের সঙ্গে। সম্পর্কে জড়িয়ে পড়েন তাঁরা। বিয়েও হয়।

Advertisement

[আরও পড়ুন: ব্যান্ডেলে চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা দুই মহিলার, জীবন বাজি রেখে প্রাণ বাঁচালেন RPF, দেখুন ভিডিও]

বছর দুয়েক সম্পর্ক ঠিকঠাকই চলছিল বলে দাবি স্থানীয়দের। সোমবার রাত দশটার পর থেকে বাড়িতে ছিল না আওয়াল। সখিনার দাবি বিভিন্ন জায়গায় খুঁজলেও স্বামীর হদিশ পাননি তিনি। কিন্তু আওয়ালের নিখোঁজ হয়ে যাওয়ার বিষয়টি কাউকে জানায়নি। পরে মঙ্গলবার সকালে বাড়ির ৫০০ মিটার দূরে মেলে যুবকের দেহ।

এবিষয়ে মৃতের এক ভাই আনজারুল শেখ জানান, “তিনদিন আগে বউদি মোবাইলে দীর্ঘক্ষণ কারও সঙ্গে কথা বলছিল। সেটা বুঝতে পেরে দাদা বউদির মোবাইল কেড়ে নেয়। তার জেরেই দু’জনের মধ্যে ঝামেলা চলছিল। তারপরই মঙ্গলবার সকালে বাড়ি থেকে ৫০০ মিটার দূরে কলাবাগানের মধ্যে মৃতদেহ পেলাম।” আরেক ভাই রাশিকুল ইসলামের দাবি, “বউদির কু’কীর্তি ফাঁস হয়ে যাওয়াতেই লোক দিয়ে তাঁর দাদাকে খুন করিয়েছে।” পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত চলছে। দু’জনকে জিজ্ঞাসার জন্য আটক করা হয়েছে। 

[আরও পড়ুন: প্রেমিকাকে ফিরে পেতে দিনভর বৃষ্টিতে ধরনা! অবশেষে মন গলল হবু শ্বশুরের, রাতেই মধুরেণ সমাপয়েৎ]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.