রাজা দাস, বালুরঘাট: বোমা বিস্ফোরণে উড়ল ঘরের চাল। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ওই ঘরটিতে কেউ বোমা মজুত করে রেখেছিল। সেই বোমাই বিস্ফোরণ হয়। হতাহতের কোনও খবর নেই। এই ঘটনায় দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার ঠেঙ্গাপাড়ায় ব্যাপক চাঞ্চল্য।
যে ঘরটিতে বোমা বিস্ফোরণ হয়েছে, সেটি যথেষ্ট বিতর্কিত। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই অফিস ঘরটি দীর্ঘদিন আগে বামফ্রন্টের ছাত্র সংগঠন এসএফআইয়ের অফিস ছিল। পরবর্তী সময়ে ওই ঘর তৃণমূল দখল করে নেয় বলে অভিযোগ। যদিও বর্তমানে ওই ঘরটি লক্ষ্মী মন্দির কমিটির অফিস ঘর বলেই পরিচিত। ওই ঘরটির চাল অ্যাসবেস্টাসের। তার চাল সম্পূর্ণ উড়ে যায়।
[আরও পড়ুন: রাজ্যপাল সম্পর্কে মন্তব্য করতেই পারেন মুখ্যমন্ত্রী, জানাল হাই কোর্টের ডিভিশন বেঞ্চ]
মনে করা হচ্ছে, ওই ঘরটিতে বোমা মজুত করা ছিল। সম্ভবত প্রচণ্ড গরমে মজুত করা বোমা ফেটে গিয়েছে। বিস্ফোরণের প্রচন্ড শব্দে গোটা এলাকা কেঁপে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গঙ্গারামপুর থানার বিশাল পুলিশবাহিনী। গঙ্গারামপুর দমকল বাহিনীও ঘটনাস্থলে পৌঁছয়। বোমাগুলি নিষ্ক্রিয় করা হয়েছে। কে বা কারা বোমাগুলি রেখে গেল, তা এখনও জানা যায়নি। বোমাগুলি কেনই বা মজুত করা হয়েছে, সেটিও তদন্ত করে দেখছে গঙ্গারামপুর থানার পুলিশ।
[আরও পড়ুন: সেলেবদের বিয়ে ভাঙার খবরে উত্তাল টলিউড! নিন্দুকদের নিয়ে বিস্ফোরক শ্রীলেখা, কী বলছেন?]
সর্বশেষ খবর
-
আর কোনও ছাড় নয়, ফেরাতেই হবে ১০০ কোটি, লন্ডনের আদালতে বিরাট ধাক্কা নীরব মোদির
-
ইস্তফা কেন্দ্রীয় মন্ত্রীর, আরও এক পদত্যাগের জল্পনা, একাধিক রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী বদলের সম্ভাবনা
-
মুখ্যমন্ত্রীর বার্তার পরই পুলিশি অ্যাকশন, তামান্না ‘খুনে’ গ্রেপ্তার আরও ২ অভিযুক্ত
-
ঘানার দরিদ্র ফুটবলারদের বাঁচাতে জাতীয় দলে! ‘ব্রাত্য’ গোলকিপারের হাতেই আটকে গেল ইংল্যান্ড
-
ছত্তিশগড়ের খনিজ ভাণ্ডারে উদ্ধার পাঁচটি হিরে! উচ্ছ্বসিত বিশেষজ্ঞরা