তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের বাড়ির সামনে মধ্যরাতে বোমাবাজি! বাইকে করে এসে একাধিক বোমা মারা হয় বলে অভিযোগ। ঘটনায় প্রবল আতঙ্কিত নির্মল ঘোষের পরিবার। প্রসঙ্গত, নির্মল বেশ কয়েক সপ্তাহ ধরেই গা ঢাকা দিয়ে রয়েছেন। এদিকে তাঁর ছেলে তীর্থঙ্কর ঘোষ এখন পুলিশ হেফাজতে। তাঁকে গতকাল সকালে খড়দহ থানার পুলিশ এলাকায় ঘুরিয়েছিল। তাঁকে দেখে এলাকায় ‘চোর চোর’ স্লোগান ওঠে।
পানিহাটি বিধানসভার কার্যত দোর্দণ্ডপ্রতাপ নেতা ছিলেন তৃণমূলের নির্মল ঘোষ। তৃণমূল আমলে তাঁর বিরুদ্ধে দুর্নীতি, ভয় দেখানো, মারধর-সহ একাধিক অভিযোগ রয়েছে। আর জি কর কাণ্ডে নির্যাতিতার মৃতদেহ পানিহাটি শ্মশানে দ্রুত সৎকার করার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। রাজ্যে পালাবদলের পর নির্মল ঘোষ ও তাঁর ছেলে তীর্থঙ্করের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়। বাবা-ছেলে দু’জনেই অজ্ঞাতবাসে চলে যায়। দিন কয়েক আগে তীর্থঙ্কর ঘোষ গ্রেপ্তার হন। পুলিশ নির্মল ঘোষের খোঁজে তল্লাশি জারি রেখেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার মধ্যরাতে বাইকে করে হানা দেয় দুষ্কৃতীরা। তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে পরপর বোমা ছোড়া হয়! সোদপুর সাইডিং বাজার এলাকার রাস্তা দিয়ে দুষ্কৃতীরা বাইকে চেপে গিয়েছিল! বোমাবাজির পর এলাকা ছেড়ে পালায় তারা। বোমার আওয়াজে কেঁপে ওঠে এলাকা। বারুদের গন্ধ ও ধোয়ায় ভয়ে যায় এলাকা। খবর দেওয়া হয় খড়দহ থানায়। রাতেই ঘটনাস্থলে যায় পুলিশ। তদন্ত শুরু হয়েছে। বাড়ির ও এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
সর্বশেষ খবর
-
হরমুজ এবার ট্রাম্প প্রণালী! ইরানের সঙ্গে উত্তেজনার মাঝেই গর্জন মার্কিন প্রেসিডেন্টের
-
কখনও জলে ডুবে, কখনও ঠায় শুয়ে, আচমকা কী হল ‘রামলালে’র?
-
বয়স ভাঁড়ানোর অপরাধে ‘বাংলা’র ক্রিকেটারকে দু’বছরের নির্বাসনে পাঠাল বোর্ড
-
পুজোর আগে বেহাল পিচ রাস্তা মেরামত, বিধায়কদের সঙ্গে বৈঠকে কী জানালেন পুর ইঞ্জিনিয়াররা?
-
প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে বিদেশে ত্রিশতরান! দক্ষিণ আফ্রিকায় ইতিহাস হৃদয়ের