নিজস্ব সংবাদদাতা, বনগাঁ: শরীর একটা, কিন্তু জরায়ু দুটি। উত্তর ২৪ পরগনার বনগাঁ হাসপাতালে অস্ত্রোপচার করে প্রসূতি ও নবজাতকের প্রাণ বাঁচালেন চিকিৎসকরা। তাঁদের বক্তব্য, বিরল তো বটেই, এক্ষেত্রে মহিলাদের পক্ষে গর্ভে সন্তানকে বাঁচিয়ে রাখাই রীতিমতো চ্যালেঞ্জিং। মা ও শিশু দু’জনেই এখন পুরোপুরি সুস্থ বলে জানা গিয়েছে।
[মৃত্যুর মুখ থেকে ফিরেই ফের সাপ উদ্ধারে ছুট পশুপ্রেমী চন্দনের]
বনগাঁ ঠাকুনগরের বাড়ি গৃহবধূ সাথী বাড়ুইয়ের। গত রবিবার প্রসবযন্ত্রণা নিয়ে তিনি ভরতি হন বনগাঁ মহকুমা হাসপাতালে। চিকিৎসকরা জানিয়েছেন, হাসপাতালে ভরতি হওয়ার পর থেকে দ্রুত শারীরিক অবস্থার অবনতি হতে থাকে সাথীর। শেষপর্যন্ত অপারেশন করেই সন্তানকে ভূমিষ্ট করার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু, অপারেশন করতে গিয়ে চক্ষু চড়কগাছ চিকিৎসকদের! তাঁরা দেখেন, ওই গৃহবধূর শরীরে দুটি জরায়ু। একটিতে ভ্রুণ থাকলেও, অপরটিতে নেই। প্রায় ঘণ্টা খানেক ধরে চলে অপারেশন। সন্তানের জন্ম দেন সাথী। চিকিৎসকরা জানিয়েছেন, মা ও শিশু দু’জনেই এখন সুস্থ।চিকিৎসক মহলের বক্তব্য, মহিলার শরীরের দুটি জরায়ু থাকার ঘটনা অত্যন্ত বিরল। এক্ষেত্রে গর্ভের সন্তানকে বাঁচিয়ে রাখা রীতিমতো চ্যালেঞ্জিং। এমনকী, প্রাণসংশয় হতে পারে প্রসূতিরও। জেলা হাসপাতালে সীমিত পরিকাঠামোয় রোগীর সফল অস্ত্রোপচার করে অসাধ্যসাধন করেছেন বনগাঁ হাসপাতালের চিকিৎসকরা। সাথী বাড়ুইয়ের বক্তব্য, ‘জানতামই না, যে শরীরে দুটি জরায়ু। ডাক্তারবাবুরা ভগবান। ওনারা না থাকলে হয়তো মরেই যেতাম। ’
[ কানে হেডফোন লাগিয়ে রেললাইন পার, ট্রেনের ধাক্কায় ছিন্নভিন্ন ব্যক্তির দেহ]
সর্বশেষ খবর
-
কৌশিকী অমাবস্যায় তারাপীঠের সুরক্ষায় ‘ড্রোনাচার্য’, দুর্ঘটনা রুখতে তৎপর রোবট বাহিনীও
-
সুপার সিক্সের প্রথম ম্যাচেই কোল ইন্ডিয়াকে গোলের মালা, ডার্বির জ্বালা জুড়াল মোহনবাগান
-
বৃহন্নলা সেজে ঘাপটি মেরে জলপাইগুড়িতে বাংলাদেশি! বাংলায় আইএসআইয়ের নয়া ছক?
-
১০৮ মিটারের ভারত মণ্ডল থেকে প্রদীপ প্রজ্জ্বলন, প্রধানমন্ত্রীর জন্মদিনে ‘মেগা সেলিব্রেশন’ বঙ্গে
-
তৃণমূল আমলে ‘বঞ্চিত’, বদলের বাংলার ভাতা পেল বৃদ্ধ, পৌরসভার গেটে ‘শতকোটি প্রণাম’ ব্যানার ছেলের