Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ আষাঢ় ১৪৩৩
  • সোমবার
  • ১৩ জুলাই ২০২৬

মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রে গণ টোকাটুকির অভিযোগ, চাঞ্চল্য গাইঘাটায়

দেখা মিলল না পুলিশের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৩০, ২০১৮, ১৯:৫৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৩০, ২০১৮, ১৯:৫৫

options
link
মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রে গণ টোকাটুকির অভিযোগ, চাঞ্চল্য গাইঘাটায় zoom

 সোমনাথ পাল, বনগাঁ: রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদের মাধ্যমিক পরীক্ষায় গণ টোকাটুকির অভিযোগ। এ যেন কতকটা সেই ‘বজ্র আঁটুনি ফসকা গেরো’ অবস্থা। আর এই ফসকা গেরো গলেই চলল গণ টোকাটুকি। প্রথম দিনেই পরীক্ষার হলে বিনা বাধায় হল নকল সরবরাহের কাজ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বনগাঁর গাইঘাটা থানার ঠাকুরনগর উচ্চ বিদ্যালয়।

[ভেষজ ওষুধ তৈরি লক্ষ্যে ১০০ দিনের কাজে জুড়ল অ্যালোভেরার চাষ]

জানা গিয়েছে, শনিবারই বেঙ্গল বোর্ডের অধীনে থাকা রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়। প্রথমদিনই বিনা বাধায় টোকাটুকি চলল ঠাকুরনগর উচ্চ বিদ্যালয়ে। এমনটাই অভিযোগ উঠেছে। এদিন ছিল বাংলা প্রথম পত্রের পরীক্ষা। পরীক্ষা শুরুর এক ঘণ্টা হতে না হতেই স্কুল চত্বরের চেহারা গেল বদলে। প্রশ্নপত্র ফাঁস দিয়েই শুরু হল অঘটন। তারপর প্রকাশ্যেই চলল নকল সরবরাহ ও তালমিলিয়ে গণ টোকাটুকির পর্ব। বলাবাহুল্য, পরীক্ষাকেন্দ্রের ধারে কাছেও ছিল না কোনও পুলিশের জিপ বা পুলিশকর্মীরা। কখনও মাটিতে দাঁড়িয়ে জানলা দিয়ে, কখনও বা জানলার কার্নিশে দাঁড়িয়ে দোতলার ঘরে। কোনও বাধা নেই। যার যা খুশি সে তাই করল।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[রাতের অন্ধকারে তৃণমূল পার্টি অফিসে আগুন, চাঞ্চল্য নদিয়ায়]

এদিকে গণ টোকাটুকির প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিতেশ বিশ্বাস জানান, বাইরে কে কি করেছে জানি না। তবে পরীক্ষা হলের ভিতরে কড়া পাহাড়া ছিল। পরীক্ষার জন্য কয়েক জন সিভিক ভলান্টিয়ারের ব্যবস্থা করা হলেও উর্দিধারী পুলিশের দেখা মেলেনি। এদিকে টোকাটুকির খবর চাউর হতেই থানার তরফে জানানো হয়েছে, পরীক্ষার আগামী দিনগুলিতে যথেষ্ট নিরাপত্তা দেওয়া হবে।  এদিন ওই পরীক্ষাকেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩৩৪ জন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.