সঞ্জিত ঘোষ, নদিয়া: জমি সংক্রান্ত বিবাদের জেরে দিদিকে খুনের অভিযোগ উঠল ভাইয়ের বিরুদ্ধে। নদিয়ার চাপড়া থানার আড়ংসরিষা পূর্বপাড়া এলাকার ঘটনায় ছড়ায় তীব্র চাঞ্চল্য। অভিযোগ, শনিবার সকালে ধারালো অস্ত্র নিয়ে দিদির উপর চড়াও হন ভাই। গুরুতর জখম অবস্থায় তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে জানান।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম মণিমালা ঘটক (৪৬)। তিনি চাপড়ার ( Chapra) আড়ংসরিষা এলাকার বাসিন্দা। এলাকাতে তাঁর একটি জমি ছিল। পরিবার সূত্রে খবর, সেই জমির উপর দীর্ঘদিন ধরে নজর ছিল ভাই সইদুল ঘটকের।
[আরও অভিযোগ: বিষকন্যা’ মহানন্দার জল সরবরাহের পরামর্শ কার ছিল? প্রশ্নের মুখে শিলিগুড়ির মেয়র]
তিনি মণিদেবীকে সেই জমি নিজের নামে লিখে দিতে বলেছিলেন। এমনকী হুমকিও দেন বলে অভিযোগ। রাজি হননি মণিদেবী। সেই নিয়ে ঝামেলাও চলছিল তাঁদের। শনিবার আড়ংসরিষা বাসস্ট্যান্ডের রাস্তা দিয়ে যাচ্ছিলেন মণিমালা দেবী। অভিযোগ, সেই সময় ধারালো অস্ত্র দিয়ে মণিদেবীকে আঘাত করেন সইদুল।
অস্ত্রের আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন মণিদেবী। খবর যায় পুলিশে। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয় গ্রামীণ হাসপাতালে পাঠায় এলাকার বাসিন্দারা। সেখানেই তাঁকে মৃত বলে জানান চিকিৎসকরা। দেহ ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালের (Shaktinagar Zilla Hospital) পুলিশ মর্গে আনা হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত সইদুল পলাতক বলে জানিয়েছে পুলিশ। ধারালো অস্ত্রটি ঘটনাস্থলেই ফেলে যান অভিযুক্ত। ভারতীয় দণ্ডবিধির আইপিসি ৩০২ ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়ছে।
[আরও পড়ুন: পুরুলিয়ায় ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি, জখম ২, দীর্ঘক্ষণ ব্যাহত ট্রেন চলাচল]
সর্বশেষ খবর
-
‘আমি গর্বিত দিমাগি নকশাল’, মোদির বার্তার পর পোস্ট কংগ্রেস নেতার, ‘শিক্ষা’ দিলেন কেন্দ্রীয় মন্ত্রী
-
এবার বাসেই জোকা টু নৈহাটি! বড়মার সঙ্গে জুড়ে যাবে তারাপীঠও, বড় ঘোষণা পরিবহণমন্ত্রী অর্জুনের
-
জীর্ণ দশাতেও কোন্দলে জর্জরিত কংগ্রেস! কেন্দ্রীয় পর্যবেক্ষকের সামনে মার খেলেন জেলা সভাপতি
-
‘বাঁচাতে’ পারেননি বন্ধুকে, এবার বায়ার্ন অভিষেকেই মুসিয়ালার প্রাণ বাঁচালেন মরক্কোর সাইবাড়ি
-
‘ভারতের গুরুত্বপূর্ণ বন্ধু’, স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানানোয় নেতানিয়াহুকে ধন্যবাদ জ্ঞাপন মোদির