সুবীর দাস, কল্যাণী: মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বিএসএফ কর্মীর। মৃত বিএসএফ কর্মীর নাম সুবলচন্দ্র দাস(৫৬)। তিনি পূর্ব বর্ধমানের কালনার বাসিন্দা। দুর্ঘটনাটি ঘটেছে নদিয়ার হরিণঘাটা এলাকায়।
জানা গিয়েছে, এদিন দুপুরে নিজের বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে মোটরবাইক নিয়ে বেরিয়েছিলেন সুবলচন্দ্র দাস। তিনি নদিয়ায় কাজের জন্য যাচ্ছিলেন বলে খবর। এদিন সকাল থেকেই মুষলধারায় বৃষ্টি চলে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। কাঁচরাপাড়া থেকে হরিণঘাটার দিকে যাওয়ার সময় তিনি দুর্ঘটনার কবলে পড়েন বলে খবর। ওই রাস্তার উপর উল্টোদিক থেকে একটি পিকআপ গাড়ি আসছিল বলে খবর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জাগুলি সংলগ্ন হরিণঘাটা গ্রামীণ হাসপাতালের সামনে ওই পিকআপ গাড়ির সঙ্গে ওই মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। বাইক থেকে ছিটকে পড়েন তিনি।
স্থানীয়রাই ছুটে গিয়ে ওই বিএসএফ কর্মীকে রাস্তা থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। তাঁকে হরিণঘাটা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় মোহনপুর পুলিশ ফাঁড়ির পুলিশ। ঘাতক গাড়ি ও সেটির চালককে আটক করে পুলিশ। বৃষ্টিতে রাস্তা পিছল থাকার কারণেই কি এই দুর্ঘটনা? সেই বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃতের বাড়িতে খবর পাঠানো হয়।
সর্বশেষ খবর
-
‘আমরা আসছি’, ভারত সফরের আগে সোশাল মিডিয়ায় বিশেষ বার্তা ব্রাজিল দলের
-
প্রোমোটারের কাছ থেকে ১ লক্ষ টাকা ঘুষ! কনস্টেবলকে হাতেনাতে ধরল দুর্নীতি দমন শাখা
-
বাংলার পর অসমের মামলাতেও জামিন, ১৩ বছর পর বিরাট স্বস্তিতে সারদা কর্তা সুদীপ্ত সেন
-
পুকুরে ভেসেই কাটছিল জীবন! অনন্ত আম্বানির হস্তক্ষেপে মুম্বইয়ে চিকিৎসা পাচ্ছে মুর্শিদাবাদের সেই ইকবাল
-
এবার রাজ্য ও জাতীয় টেবিল টেনিস দলকে স্পনসর করবে রাজ্যের পর্যটন দপ্তর! বড়সড় ইঙ্গিত মন্ত্রীর