Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৯ জুন ২০২৬
Ashwini Vaishnaw

রাজ্যে এবার বুলেট ট্রেন, দিল্লি থেকে শিলিগুড়ি পৌঁছবে মাত্র ৬ ঘণ্টায়, বড় আশ্বাস রেলমন্ত্রীর

দিল্লি থেকে লখনউ, বেনারস, পাটনা হয়ে শিলিগুড়ি পৌঁছবে এই বুলেট ট্রেন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৬, ২০২৬, ১৪:৩৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৬, ২০২৬, ১৪:৩৫

options
link
রাজ্যে এবার বুলেট ট্রেন, দিল্লি থেকে শিলিগুড়ি পৌঁছবে মাত্র ৬ ঘণ্টায়, বড় আশ্বাস রেলমন্ত্রীর zoom
৬ জুন, শনিবার। নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

শীঘ্রই বুলেট ট্রেনের পরিষেবা পেতে চলেছেন রাজ্যবাসী। এই পরিষেবা চালু হলে মাত্র ৬ ঘণ্টায় দিল্লি থেকে শিলিগুড়ি যাতায়াত করতে পারবেন যাত্রীরা। আজ নবান্ন থেকে একথা ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি জানান, এই বুলেট ট্রেন দিল্লি, লখনউ, বেনারস, পাটনা হয়ে শিলিগুড়িতে পৌঁছবে। এছাড়াও আগামী ৫ বছরে রাজ্যে ৬০টি নতুন ট্রেন চালুরও আশ্বাস দেন তিনি।

আজ নবান্নে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই বৈঠকে রাজ্যে অন্যান্য মন্ত্রীদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিধায়করাও। এর আগে পশ্চিমবঙ্গে রেলের বিভিন্ন কাজে অনুমতি না দেওয়ায় আগের সরকারকে আক্রমণ করেন রেলমন্ত্রী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে অশ্বিনী বৈষ্ণব পশ্চিমবঙ্গকে বাঁচানোর জন্য সকলকে ধন্যবাদ জানান। তিনি জানান, তৃণমূল সরকার রেলের কাজে অনুমতি দিত না। এতদিন পশ্চিমবঙ্গে উন্নয়ন আটকে রাখা হয়েছিল। এবার কাজ করার জন্য সকলকে তৈরি হওয়ার বার্তা দেন রেলমন্ত্রী। তিনি আরও জানান, রেলের কাজ আটকাতে হাইকোর্টে গিয়েছে আগের সরকার। হাইকোর্টের রায় পছন্দ না হওয়ায় সুপ্রিম কোর্টেও গিয়েছে তারা। তাঁর কথায়, “কলকাতাবাসী যাতে মেট্রো পরিষেবা না পান সেই কারণে সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছে তৃণমূল সরকার। কিন্তু এবার থেকে পশ্চিমবঙ্গে পুরো উদ্যোমে কাজ শুরু হবে।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Bullet train will reach Siliguri from Delhi in just 6 hours, says Railway Minister Ashwini baishnav
নবান্নে প্রশাসনিক বৈঠকে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ছবি: অমিত মৌলিক।

পরিসংখ্যান তুলে ধরে গত ১২ বছরে কলকাতা মেট্রোর উন্নয়ন সম্পর্কে তথ্য তুলে ধরেন রেলমন্ত্রী। তিনি জানান, ১৯৭২ সালে চালু হওয়ার পর ৪২ বছরে মাত্র ২৮ কিমি কলকাতা মেট্রোপথের কাজ হয়েছে। কিন্তু গত ১২ বছরে মোদি জমানায় কলকাতায় ৪৫ কিলোমিটার মেট্রোপথ সম্প্রসারণ হয়েছে। তিনি আরও জানান, বন্দেভারত স্লিপার, অমৃতভারত ট্রেন পশ্চিমবঙ্গেই প্রথম চালু হয়েছে। রাজ্যজুড়ে ১০২ টি স্টেশনের পুনর্নির্মাণের কাজ হবে। এর মধ্যে ১০টি স্টেশনের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। বর্তমানে রাজ্যে ৯টি বন্দেভারত, ১ টি বন্দেভারত স্লিপার ও ১৩টি অমৃতভারত ট্রেন চলছে। বাংলার উন্নয়নে রেলওয়ে ও নরেন্দ্র মোদির উৎসাহের কথাও এদিন ফের একবার মনে করিয়ে দেন রেলমন্ত্রী।

এদিন রেলমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, রাজ্যের প্রত্যেক জেলা রেল মানচিত্রে জুড়বে। আগামিদিনে রাজ্যে ১ লক্ষ কোটির রেলপ্রকল্পের কাজ হবে।   

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.