দেব গোস্বামী, বোলপুর: পার্থ চট্টোপাধ্যায়ের পর জ্যোতিপ্রিয় মল্লিক। বনমন্ত্রীর বিলাসবহুল বাড়ির হদিশ মিলল বোলপুরে। নাম দোতারা। শোনা যাচ্ছে, দেড় কোটি টাকায় বাড়িটি কিনেছিলেন মন্ত্রী।
জ্যোতিপ্রয় মল্লিকের গ্রেপ্তারির পরই চর্চায় উঠে এসেছে বোলপুরের শান্তিনিকেতনে তাঁর বিলাসবহুল বাড়ি। জানা গিয়েছে, প্রায় দেড় কোটি টাকার বিনিময়ে ২০১৭ সালে বাড়িটি কিনেছিলেন তিনি। তার পর প্রায় ৮৫ লক্ষ টাকা ব্যয় করেন বাড়িতে। বর্তমানে এই বাড়ির আনুমানিক বাজার মূল্য ৬ কোটি টাকা। পার্থ চট্টোপাধ্যায়ের ‘অপা’র পর জ্যোতিপ্রিয়র ‘দোতারা’ নিয়ে শোরগোল শান্তিনিকেতনে।
[আরও পড়ুন: হাতে রইল পেনসিল, একে একে রাজ্যপালের দুর্গারত্ন পুরস্কার ফেরাল ৪ পুজো কমিটিই]
প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই রেশন দুর্নীতির তদন্ত চালাচ্ছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সম্প্রতি বাকিবুর রহমান নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে ইডি। তাঁকে জেরার পরই বৃহস্পতিবার জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে হানা দেয় ইডি। টানা ২১ ঘণ্টা ধরে চলে তল্লাশি। তার পর রাত ৩ টে বেজে ২২ মিনিট নাগাদ গ্রেপ্তার করা হয় বনমন্ত্রীকে। আজ তোলা হবে আদালতে।
[আরও পড়ুন: ‘খাদ্যদপ্তরের নিয়ন্ত্রণ এখনও জ্যোতিপ্রিয়র হাতেই’, ইডি তল্লাশির মাঝেই বিস্ফোরক শুভেন্দু]
সর্বশেষ খবর
-
নাম জড়ায় ভূপেশ বাঘেল, রণবীর কাপুরদের! গ্রেপ্তার সেই মহাদেব বেটিং অ্যাপের কিংপিং
-
নেতাজি ও বিপ্লবী ত্রৈলোক্যনাথ চক্রবর্তীর সম্পর্ক, ফৈজাবাদের রহস্যময় সেই সাংকেতিক চিঠি
-
পঞ্চম দিনেও এল না সোনা, আশার আলো অ্যাথলেটিক্স-কবাডি, ষষ্ঠ দিনে এশিয়াডে সাফল্য পাবে ভারত?
-
সরকারি বাসে-ট্রামে-লঞ্চে পুজো পরিক্রমা, বনেদি থেকে বারোয়ারি পুজো ঘুরে দেখুন আপনিও
-
নন্দীগ্রামে প্রচারে মিলনপত্নীকে ‘না’ প্রশাসনের, ‘বিরোধীশূন্য করার প্রবণতা?’, প্রশ্ন কংগ্রেসের