সৌরভ মাজি, বর্ধমান: এই মাসের শুরুতেই ভুল চিকিৎসার অভিযোগ ওঠে বর্ধমানে। বর্ধমানের সরকারি হসপাতালে এই ভয়াবহ অভিযোগ সামনে আসে। একজনের প্রয়োজনের রক্ত দিয়ে দেওয়া হয় অন্যজনকে। জানা গিয়েছে, সেই ঘটনায় মৃত্যু হয়েছে ওই রোগীর। হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলেছেন মৃত মহিলার ছেলে।
বর্ধমান হাসপাতালে ভর্তি হওয়া নমিতা মাঝির পরিবার অভিযোগ তোলে তাঁর জন্য আনা রক্ত নমিতা বাগদীর শরীরে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, নমিতা বাগদীকে রক্ত দেওয়ার শুরু হতেই তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁকে আইসিইউ-তে স্থানান্তরিত করা হয়। যদিও শুক্রবার সকালে তাঁর মৃত্যু হয়েছে।
এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলেছেন মৃত নমিতা বাগদীর ছেলে রাহুল বাগদী। হাসপাতাল কর্তৃপক্ষের কাছে তিনি অভিযোগ দায়ের করেছেন বলেও জানা গিয়েছে। হাসপাতালের সুপার জানিয়েছেন, এই অভিযোগের তদন্ত করা হবে। যদিও, আগের অভিযোগের সময় তিনি জানিয়েছিলেন, তাঁর কাছে এই ঘটনা সম্পর্কে কোনও অভিযোগ আসেনি। তিনি আশ্বাস দেন অভিযোগ পেলে আইন মেনে ব্যবস্থা নেওয়া হবে।
পূর্ব বর্ধমানের ভাতারের বাসিন্দা নমিতা মাঝিকে ভর্তি করা হয় হাসপাতালে। ৫৩ বছরের নমিতা রক্তাল্পতার রোগী। তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজের জরুরি বিভাগে ভর্তি করা হয়। ওই নিউ বিল্ডিং-এ একই জায়গায় নমিতা বাগদী নামের আরও একজন রোগী ভর্তি ছিলেন। নমিতা মাঝির পরিবারের দাবি, তাঁদের দু’টি কাগজ দিয়ে ব্ল্যাড ব্যাঙ্ক থেকে রক্ত আনতে বলা হয়। নমিতা মাঝির ছেলে সঞ্জিত মাঝির দাবি, “সেই রক্ত নমিতা মাঝির বদলে নমিতা বাগদি নামে অন্য একজনকে দেওয়া হয়।”
সর্বশেষ খবর
-
৫ মিনিটের ভিডিও কলে চাকরি গেল ৮০ জনের! ‘এত পরিশ্রমের এই ফল!’ বলছেন কর্মীরা
-
মোদির জন্মদিনে ‘উপহার’, স্টপেজ বাড়ল মা তারা এক্সপ্রেসের, এবার দাঁড়াবে বারাকপুরেও
-
পদত্যাগ করলেন মমতার দাদা, আইএফএ নির্বাচনের আগে কেন এমন সিদ্ধান্ত অজিত বন্দ্যোপাধ্যায়ের?
-
গণেশ আরতির সময় মদ্যপ অবস্থায় উদ্দাম নাচ! অঙ্কিতার কীর্তিতে নিন্দার ঝড়, ভাইরাল ভিডিও
-
গঙ্গার তীরে লক্ষ প্রদীপ প্রজ্জ্বলন, মোদির জন্মদিনে ‘সেবা সংকল্প অভিযান’ শুভেন্দুর