Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৭ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২৫ আগস্ট ২০২৬

প্রতিবাদের মাশুল, বিয়েবাড়িতে ফুটন্ত ভাতের কড়াইয়ে ফেলে দেওয়া হল যুবককে

অমানবিক!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১২, ২০১৮, ১৭:২১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১২, ২০১৮, ১৭:২১

options
link
প্রতিবাদের মাশুল, বিয়েবাড়িতে ফুটন্ত ভাতের কড়াইয়ে ফেলে দেওয়া হল যুবককে zoom
Advertisement

রিন্টু ব্রহ্ম, কালনা: এ রাজ্যে প্রতিবাদীদের রেহাই নেই। পূর্ব বর্ধমানের কালনায় বিয়েবাড়িতে প্রতিবাদী যুবকের উপর হামলা চালাল মদ্যপ যুবকেরা। তাঁকে ফুটন্ত ভাতের কড়াইয়ে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। গুরুতর আহত ওই যুবক ভরতি কালনা মহকুমা হাসপাতালে।

[কোন্নগর পুরসভার গেস্ট হাউসে মধুচক্রের আসর, গভীর রাতে হানা সিআইডির]

Advertisement

পূর্ব বর্ধমানের মেমারি বাসিন্দা অসিত মুর্মু। পেশায় তিনি খেতমজুর। বন্ধুর বিয়ে। বুধবার সন্ধ্যায় কালনার তেহটা গ্রামের পাত্রীর বাড়িতে নেমতন্ন খেতে গিয়েছিলেন অসিত। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাতে খাওয়া দাওয়ার পর মদ্যপান করা নিয়ে দুই যুবকের মধ্যে গন্ডগোল চলছিল। বিয়েবাড়িতে মদ্যপানের প্রতিবাদে করেছিলেন বছর উনিশের ওই যুবক। এই নিয়ে মদ্যপ যুবকের সঙ্গে তাঁর বচসা হয়। বিয়েবাড়িতে আরও যাঁরা ছিলেন, তাঁদের অভিযোগ, বচসা চলাকালীন অসিতকে ভাতের ফুটন্ত কড়াইয়ে ফেলে দেয় মদ্যপ যুবক। ঘটনার আকস্মিকতায় হচকিয়ে যান সকলেই। অসিতকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কালনা মহকুমা হাসপাতালে। এখন  সেখানেই চিকিৎসাধীন তিনি। বৃহস্পতিবার কালনা থানায় এফআইআর করেছেন আক্রান্তের বাবা। অভিযুক্তরা এখনও অধরা।

দিন কয়েক আগে মদ্যপানের প্রতিবাদ করে বীরভূম সিউড়িতে আক্রান্ত হয়েছিলেন খোদ শাসকদলের বুথ সভাপতি ও তাঁর স্ত্রী। রাতে গ্রামের পুকুরপাড়ে মদের আসর বসিয়েছিল সমাজ বিরোধীরা। বাড়ি ফেরার পথে মদের আসরে টর্চের আলো ফেলেছিল এক স্কুলপড়ুয়া। মদ্যপেরা তাকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। খবর পেয়ে রাতেই গ্রামে গিয়েছিলেন শাসকদলের বুথ সভাপতি। তাঁর অভিযোগ, পরের দিন সকালে স্ত্রীকে বাইক করে সিউড়ি শহরে আসার পথে, হামলা চালায় মদ্যপ যুবকরা। রাস্তা ফেলে ওই দম্পতিকে মারধর করা হয়। সিউড়ি থানায় অভিযোগ দায়ের করেছিলেন শাসক দলের নেতা।

ছবি: মোহন সাহা

[পাড়ুইয়ের পর এবার মহম্মদবাজার, আদিবাসী যুবতীকে গণধর্ষণের অভিযোগে আটক ৩]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.