নিজস্ব সংবাদদাতা: তারাপীঠ থেকে ফেরার পথে নয়ানজুলিতে পড়ে গেল যাত্রীবাহি বাস। ঘটনাস্থলেই মৃত পাঁচ যাত্রী। মৃতদের মধ্যে ৩ জন একই পরিবারের সদস্য। মৃত্যু হয়েছে এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরও। রবিবার ভোর রাতে ঘটনাটি ঘটে বীরভূমের ইলামবাজারের কাছে।
জানা গিয়েছে, মুর্শিদাবাদের হাজারদুয়ারি বেড়াতে যাওয়ার জন্য বাসটি রিজার্ভ করা হয়েছিল। শুক্রবার দুর্গাপুরের ডিভিসি মোড় থেকে যাত্রীদের নিয়ে রওনা দেয় বাসটি। বেড়িয়ে ফিরে আসার পথে শনিবার তারাপিঠের মন্দিরে পুজো দেওয়ার কথা ছিল। কিন্তু রাত হয়ে যাওয়ায় পুজো দেওয়া যায়নি। রাতের খাওয়া-দাওয়ার পর দেড়টা নাগাদ মোড়গ্রাম-পানাগড় রাজ্য সড়ক ধরে দুর্গাপুরে ফিরছিল বাসটি। ইলামবাজারের কাছে সামনে আচমকা ডাম্পার চলে আসায় জোরে ব্রেক কষে বাস চালক। এরপরই নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ে যায় বাসটি।
তিন লস্কর জঙ্গিকে মৃত্যদণ্ডের নির্দেশ বনগাঁ আদালতের
ঘটনায় মৃত্যু হয়েছে ডিভিসি মোড় এলাকার বাসিন্দা কার্তিক মিশ্র (৪৫), তাঁর স্ত্রী শান্তা মিশ্র (৩৮) ও কন্যা পূজা মিশ্রের (১৭) । এবছরই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা ছিল পূজার। মৃত্যু হয়েছে রাহুল মাহাতো (১৬) ও ভারতী ঘোষ (৬০) নামে আরও দু’জনের। তন্ময় দাস নামে এক বাসযাত্রীর অভিযোগ, চালক মদ্যপ অবস্থায় প্রচণ্ড গতিতে বাস চালাচ্ছিল। বারণ করলেও শুনছিল না।
অন্যদিকে, এদিনই মুর্শিদাবাদ জেলার কান্দি খরসা মোড়ে লরিকে ধাক্কা মারে একটি বেসরকারি বাস। ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ১০ জন। মৃতদের মধ্যে দুই জন হলেন মমতা রাজ (৪৫) এবং শুভঙ্কর বন্দ্যোপাধ্যায় (১৩)। বাকি একজনের পরিচয় জানা যায়নি। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
হাড় কাঁপানো ঠান্ডা উধাও, তবে এখনই বিদায় নয় শীতের
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ