রঞ্জন মহাপাত্র, কাঁথি: সাতসকালে দুর্ঘটনার কবলে দিঘাগামী পর্যটকদের বাস৷ রামনগর এবং কাঁথির পৃথক দুটি দুর্ঘটনায় জখম হয়েছে কমপক্ষে ৭০ জন৷ তাঁদের স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে৷ আহতদের মধ্যে বেশিরভাগের অবস্থাই আশঙ্কাজনক৷ কুয়াশার জেরেই এই দুর্ঘটনা ঘটেছে বলেই অনুমান পুলিশের৷ প্রত্যক্ষদর্শী এবং বাসে থাকা যাত্রীদের সঙ্গে কথা বলে দুর্ঘটনার প্রকৃত কারণ জানার চেষ্টা করা হচ্ছে৷ দুর্ঘটনাগ্রস্ত বাস দুটিকে বাজেয়াপ্ত করা হয়েছে৷
মাথার উপর দিয়ে গেল লোকাল ট্রেন, প্রাণে বাঁচলেন তরুণী
শুক্রবার সকালে ঝাড়গ্রাম থেকে একটি বাস দিঘার দিকে আসছিল৷ বাসটিতে কমপক্ষে ৭০ জন যাত্রী ছিলেন। ১১৬বি জাতীয় সড়কের উপর রামনগরের ফতেপুর ধরে দিঘার দিকে যাচ্ছিল পর্যটকবোঝাই ওই বাসটি৷ সেই সময় উলটোদিকে যাত্রীবাহী এসি বাস কলকাতার দিকে যাচ্ছিল৷ দিঘাগামী ওই বাসটি নিয়ন্ত্রণ হারায়৷ কলকাতাগামী এসি বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় দিঘাগামী বাসটির৷ দুর্ঘটনার জেরে দু’টি বাসে থাকা যাত্রীরাই জখম হন৷ কারও মাথা ফেটে গিয়েছে আবার কারও বা ভেঙে গিয়েছে হাত-পা৷ স্থানীয়রাই দুর্ঘটনাগ্রস্তদের উদ্ধার করেন৷ আহতদের দিঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ তবে যাঁদের অবস্থায় আশঙ্কাজনক তাঁদের মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে৷ দুর্ঘটনাটি কীভাবে ঘটল যাত্রীদের মধ্যে তা নিয়ে রয়েছে দ্বন্দ্ব৷ পর্যটকদের একাংশের অভিযোগ, দিঘাগামী বাসের চালক মদ্যপ ছিল৷ তার জেরেই কলকাতাগামী ওই বাসটিকে ধাক্কা মারে৷ আবার কারও কারও দাবি, ঘন কুয়াশা থাকায় জাতীয় সড়কে দৃশ্যমানতা কম ছিল তাই এহেন দুর্ঘটনা ঘটেছে৷
ইটভাটার কাজে অবৈধ মাটি উত্তোলনের জের, ধসের বলি ২ কিশোরী
শুক্রবার সকালে অপর একটি দুর্ঘটনা ঘটে কাঁথি বাইপাসে৷ উত্তর ২৪ পরগনার হাবড়া থেকে পর্যটকদের নিয়ে দিঘা আসছিল একটি বাস৷ কাঁথি বাইপাসে বাসটি নিয়ন্ত্রণ হারায়৷ প্রথমে একটি বটগাছে ধাক্কা মারে পর্যটকদের বাসটি৷ এরপরই তা উলটে যায়৷ এই দুর্ঘটনায় বাসচালক-সহ ২৩ জন কমবেশি জখম হয়েছেন৷ আহতদের প্রত্যেককেই প্রথমে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ অল্প আহতদের ওই হাসপাতালেই আপাতত চিকিৎসা চলছে৷ এই দুর্ঘটনায় জখমদের মধ্যে এক মহিলা, শিশু-সহ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক৷ তাঁদের কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে৷
সর্বশেষ খবর
-
অবশেষে শুরু অন্নপূর্ণা যোজনার অনলাইন আবেদন, কীভাবে পূরণ করবেন ফর্ম? জানুন খুঁটিনাটি
-
হিন্দু-মুসলমানের রাজনীতি আর কতদিন! দিল্লিতে বিক্ষোভ ককরোচ পার্টির, নিরাপত্তা দিল শাহের পুলিশ
-
শওকতের গ্রেপ্তারিতে ভাঙড়ে মিষ্টি বিলি আরাবুলের, তুমুল নাচ আইএসএফ কর্মীদের
-
বিশ্বাস ভাইদের অবিশ্বাস্য কীর্তি! এলআইসির জমি ‘জবরদখল’ সুরুচি সংঘের
-
আর জেড প্লাস নিরাপত্তা নেই লালুর, লাঠি হাতেই বাড়ি পাহারায় দলের কর্মীরা