Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৮ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ২৬ আগস্ট ২০২৬
Bangladesh

পেট্রাপোল সীমান্তে গড়াল ট্রাকের চাকা, তিনদিন পর শুরু ভারত-বাংলাদেশ বাণিজ্য

অশান্তির জেরে টানা তিনদিন ভারত-বাংলাদেশে বাণিজ্য বন্ধ ছিল।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৮, ২০২৪, ১১:২২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৮, ২০২৪, ১১:২২

options
link
পেট্রাপোল সীমান্তে গড়াল ট্রাকের চাকা, তিনদিন পর শুরু ভারত-বাংলাদেশ বাণিজ্য zoom
Advertisement

জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: অশান্তির জেরে টানা তিনদিন ভারত-বাংলাদেশে বাণিজ্য বন্ধ। থমকে আমদানি-রপ্তানি। পেট্রাপোল সীমান্তে সার দিয়ে দাঁড়িয়ে পণ্যবাহী ট্রাক। অবশেষে বৃহস্পতিবার সকালে গড়াল ট্রাকের চাকা। পেট্রাপোল বন্দর দিয়ে চালু হল দুদেশের মধ্যে আমদানি-রপ্তানি।

বাংলাদেশ অশান্তির কারণে সোমবার থেকে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ হয়ে যায়। দাঁড়িয়ে থাকে প্রায় সাতশো দক্ষিণ ভারতীয় ট্রাক। এদিন সকাল থেকে দুদেশের মধ্যে বাণিজ্য চালু হল। সকাল আটটা নাগাদ পণ্য নিয়ে বাংলাদেশে গিয়েছে ভারতীয় ট্রাক। বাংলাদেশ থেকেও ট্রাক ভারতে ট্রাক আসা শুরু হয়েছে। বন্দরের ব্যবসায়ীদের দাবি, এবার হয়তো স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করল বাণিজ্য।

Advertisement
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.