অতুলচন্দ্র নাগ, ডোমকল: পঞ্চমীর দিন ব্যবসায়ীকে ডেকে নিয়ে গিয়ে কুপিয়ে খুনের অভিযোগ পরিচিতদের বিরুদ্ধে। শনিবার রাতে রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ব্যক্তির। ডোমকল থানার গাড়াবাড়িয়া এলাকার ঘটনা। তীব্র চাঞ্চল্য এলাকায়।
মৃত ব্যবসায়ীর নাম জিন্নাত আনসারি। বয়স ৫৭ বছর। তিনি হরিহরপাড়ার তরতিপুর গ্রামের বাসিন্দা। জিন্নাত জমি ব্যবসায়ী ছিলেন। পরিবারের অভিযোগ, শনিবার দুপুরে ওই ব্যবসায়ীকে ডেকে নিয়ে যান কয়েকজন পরিচিত। তাঁরাই জিন্নাতকে খুন করেছেন বলে অভিযোগ। ডোমকল থানার গাড়াবাড়িয়া এলাকার একটি মাঠে রাতের বেলায় রক্তাক্ত অবস্থায় ব্যবসায়ীকে উদ্ধার করে পুলিশ। তাঁকে দ্রুত নিয়ে যাওয়া হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। পরিবার সূত্রে খবর, জিন্নাত মৃত্যুর আগে ‘খুনি’দের নাম বলে গিয়েছেন। মৃতের ছেলে রাকিব আনসারি বলেন, “দুপুর বেলায় বাবাকে ডেকে নিয়ে যায় কয়েকজন। তারপর এই ঘটনা। কী কারণ তা বলতে পারব না। বাবা কয়েকজনের নাম বলে গিয়েছে। পুলিশ তদন্ত করুক।”
কী কারণে খুন তা নিয়ে ধোঁয়াশা। জমি সংক্রান্ত বিবাদ জেরে বচসা, তা থেকে খুন? নাকি পিছনে অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখছে ডোমকল থানার পুলিশ। ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়নি। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
সর্বশেষ খবর
-
দল বদলে রাজনৈতিক কেরিয়ারে ধাক্কা! এবার ভালোবাসার জায়গায় ফিরবেন প্রতীক উর?
-
‘ওকে আমৃত্যু আগলে রাখব’, শেহনাজ গিলের সঙ্গে সম্পর্কে সিলমোহর দিলেন রাঘব?
-
উত্তরপ্রদেশে মাংস প্রক্রিয়াকরণ কারখানায় অ্যামোনিয়া লিক, বিষাক্ত গ্যাসে অসুস্থ ১৪ মহিলা কর্মী
-
হাসপাতাল থেকে ফিরেও কাটছে না অস্বস্তি! অমিতাভের অভিজ্ঞতা জানলে চমকে যাবেন
-
স্বামী-সন্তান ছেড়ে প্রতিবেশীর সঙ্গে লিভ ইন! মধ্যমগ্রামের হোটেলে উদ্ধার মহিলার দেহ, গ্রেপ্তার প্রেমিক