সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কৃষক বাজারে মিলছে না কাজ। কীভাবে সংসার চলবে, তাই নিয়ে প্রবল দুশ্চিন্তায় পড়েছিলেন তাঁরা। কোনওভাবে কোনও উপায় না দেখে ‘সরাসরি মুখ্যমন্ত্রী’তে ফোন করা হয়েছিল। আর সেই ফোনেই মিলল সমাধান। ধানের বস্তা ওঠানো-নামানোর জন্য কর্মসংস্থান হয় এলাকার ৩৬ জন দিনমজুরের। কাজ পেয়ে খুশি ওই দিনমজুররা।
‘সরাসরি মুখ্যমন্ত্রী’তে ফোন করতেই হল সমাধান। মুখ্যমন্ত্রীকে জানাতেই শিলিগুড়ির প্রশাসনিক সভা থেকে ঘোষণা হয় ৩ কোটি ৬১ লক্ষ টাকা। সেই টাকাতেই ধূপগুড়ি কৃষক বাজারে হতে চলেছে অত্যাধুনিক অনিয়ন হাব। ধূপগুড়ির ঝুমুরের কাছে জাতীয় সড়কের ধারে পশ্চিমবঙ্গ সরকার তিন বিঘা জমির উপর তৈরি করে কৃষক বাজার। যেখানে রয়েছে পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা, ৫টি শৌচালয়, উচ্চ ক্ষমতাবিশিষ্ট একাধিক সোলার পথবাতি। কৃষকদের জন্য জন্য বড় বড় শেড। ফসল মজুত করবার জন্য গুদাম ঘর-সহ হয়েছে ২৬টি দোকান।
জানা যায়, প্রাথমিক অবস্থায় এই জায়গাতেই শুরু হয় সরকারিভাবে ধান কেনাবেচার কাজ। ধানের বস্তা ওঠানো-নামানোর জন্য কর্মসংস্থান হয় এলাকার ৩৬ জন দিনমজুরের। স্থানীয়রা জানান, বেশ কিছু বছর এই ধান কেনাকাটার কাজ চলার পর ধান ব্যবসায়ীদের অনুরোধে স্থগিত হয়ে যায় কাজ। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সমস্যার সম্মুখীন হন ঝুমুর এলাকার দিনমজুররা। বাসিন্দা দিনমজুর হামিদুল হক সমস্যার সম্মুখীন হয়ে সরাসরি মুখ্যমন্ত্রীর নম্বরে ফোন করে জানান সবটা। এরপরেই সমস্যার সমাধান হল।
সর্বশেষ খবর
-
রাত পোহালেই মহাধামাকা, ‘দেশু ৭’ নিয়ে বিরাট ঘোষণা দেব-শুভশ্রীর
-
অধিনায়ক বৈভবের বুদ্ধিতে জব্দ বিপক্ষ, এক সিদ্ধান্তে মুকেশ-শামিদের নয়নমণি ‘বেবি বস’, ভাইরাল ভিডিও
-
‘থিমের নামে প্রতিমায় বিকৃতি নয়!’ মণ্ডপের পবিত্রতা রক্ষার আবেদন অগ্নিমিত্রার, অনুদান নিয়ে কী জানালেন?
-
রাখি উপলক্ষে একত্র হন, ফরিদাবাদে বেপরোয়া গাড়ি পিষে দিল চার ভাইবোনকে, মৃত ৩
-
ঝাড়গ্রামে নাবালিকাকে ধর্ষণ! গ্রেপ্তার অভিযুক্ত, প্রতিবাদে রাস্তা অবরোধ আদিবাসীদের