দেবব্রত মণ্ডল, বারুইপুর: প্রায় ৯ বছর পর মিলল সুবিচার। ক্যানিংয়ে গণধর্ষণ মামলায় দুই দোষীর ২০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল আলিপুর অতিরিক্ত জেলা ও দায়রা আদালত। এছাড়া দোষীদের ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। নির্যাতিতাকে ৩ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
ঘটনা ২০১৬ সালের ৭ অক্টোবর। ক্যানিং থানার ছোট দুমকি এলাকার জয়রাম খালি গ্রামের গৃহবধূর স্বামী ভিনরাজ্যে কাজ করতেন। বাড়িতে একা ছোট সন্তানকে নিয়ে থাকতেন। গৃহবধূর বাবার অভিযোগ, রাতে গৃহবধূ ঘুমিয়ে থাকাকালীন তাবারক ও আরফ ঘরের দরজা ভেঙে ঢোকে। ওই মহিলাটাকে দুজনে ধর্ষণ করে। এই ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের হয়। মাঝে প্রায় ৯ বছর ধরে চলে তদন্ত।
দীর্ঘ শুনানি, সওয়াল জবাব শেষে এই মামলায় ২ যুবককে দোষী সাব্যস্ত করে আলিপুর অতিরিক্ত জেলা ও দায়রা আদালত। তাবারক গাজি ও আরফ শেখকে দোষী সাব্যস্ত করা হয়। শুক্রবার দুজনকে ২০ বছরের কারাদণ্ড দেয় আদালত। শুধু তাই নয়, নির্যাতিতার বাড়িতে ঘর ভেঙে ঢোকার জন্য ১ বছরের কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক। এই ঘটনায় ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে দুই দোষীকে। নির্যাতিতা গৃহবধূর ৩ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দেয় আদালত। অবশেষে সুবিচার পাওয়ায় খুশি নির্যাতিতার পরিবার।
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে