সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের রেল দুর্ঘটনা৷ এবার লাইনচ্যুত রাজেন্দ্রনগর-গুয়াহাটি ক্যাপিটাল এক্সপ্রেস৷ ঘটনায় দুই যাত্রী প্রাণ হারিয়েছেন বলে জানা গিয়েছে৷ আহত কমপক্ষে ৩৪ জন৷ আলিপুরদুয়ারের শামুখতলা রোড স্টেশনের কাছে ঘটেছে এই ঘটনা৷
মঙ্গলবার রাত ন’টার পর যখন এই ঘটনা ঘটে, সেই সময় বিহার থেকে অসমগামী ওই ট্রেনে অধিকাংশ যাত্রী ঘুমোচ্ছিলেন বলে জানা গিয়েছে৷ আচমকা ট্রেনের দু’টি কামরা লাইনচ্যুত হয়ে যায়৷ খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে যায় রেলের উদ্ধারকারী দল৷ উদ্ধারকাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারাও৷ আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ বাকি যাত্রীদের নিরাপদে গুয়াহাটি পৌঁছানোর ব্যবস্থা করে দেওয়া হয়েছে রেলের পক্ষ থেকে৷
রেলসূত্রে খবর, ট্রেনের ইঞ্জিন ও ইঞ্জিন সলগ্ন কামরাটিই লাইনচ্যুত করা হয়েছে৷ দুর্ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন রেলমন্ত্রী সুরেস প্রভু৷ সাসপেন্ড করা হয়েছে চালক সহ তিন রেলকর্মীকে৷ প্রসঙ্গত, কয়েক দিন আগেই উত্তরপ্রদেশে লাইনচ্যুত হয়েছিল ইন্দোর-পাটনা এক্সপ্রেস৷ সেই দুর্ঘটনায় প্রায় দেড়শো যাত্রী প্রাণ হারিয়েছিলেন৷
সর্বশেষ খবর
-
প্রাক বর্ষার বৃষ্টি উত্তরবঙ্গে, অস্বস্তির মাঝেই বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কলকাতা-সহ একাধিক জেলায়
-
সকালে টিকিট কেটে দুপুরে কোটিপতি! রাতারাতি ভাগ্যবদল যুবকের
-
পালাবদলে বাড়ছে শক্তি! আরএসএস শিক্ষক সংগঠনে একধাক্কায় ৩০ হাজার সদস্যবৃদ্ধি
-
বড় ধাক্কা টিম ইন্ডিয়ার, আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বিরাট কোহলি!
-
পুলিশের জালে কলকাতার আরও এক তৃণমূল কাউন্সিলর, এবার শ্লীলতাহানির অভিযোগ