সঞ্জীব মণ্ডল, শিলিগুড়ি: শিলিগুড়িতে দশ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা৷ নিয়ন্ত্রণ হারিয়ে তিস্তার নিচে ৬০ ফুট গভীরে পড়ে গেল একটি গাড়ি৷ ঘটনায় মারা গিয়েছেন একজন৷ গুরুতর আহত ৩৷ তাঁদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক৷ শুক্রবার সকালে দুর্ঘটনা ঘটেছে সেবকের কাছে কালিঝোড়ায়৷
[‘হুজুর ছেলেটাকে মেরে ফেলেছি’, থানায় বিস্ফোরক ব্যক্তি]
নিচে দিয়ে বইছে খরস্রোতা তিস্তা৷ উপরে ১০ নম্বর জাতীয় সড়ক৷ নদী থেকে রাস্তার উচ্চতা প্রায় ৬০ ফুট৷ শিলিগুড়ি থেকে সেবক হয়ে সিকিম চলে গিয়েছে রাস্তাটি৷ শুক্রবার সকালে ১০ নম্বর জাতীয় স়ড়ক দিয়ে গাড়ি চালিয়ে সিকিম থেকে শিলিগুড়ি ফিরছিলেন চারজন৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সেবকের কাছে কালিঝোড়ায় আচমকা গাড়ির নিয়ন্তণ হারান চালক৷ ৬০ ফুট থেকে গাড়িটি পড়ে যায় তিস্তা নদীতে৷ প্রথমে ডুবন্ত গাড়ি থেকে আরোহীদের উদ্ধার কাজে নামেন স্থানীয়রাই৷ খবর দেওয়া হয় থানায়৷ ঘটনাস্থলেই মারা যান একজন৷ বাকি তিন আরোহীকে গুরুতর আহত অবস্থা উদ্ধার করা হয়৷ তাঁদের ভরতি করা হয়েছে শিলিগু়ড়ির একটি হাসপাতালে৷ মৃত ও আহতেরা বিএসএনএলের কর্মী বলে জানা গিয়েছে৷
দিন কয়েক আগেই শিলিগুড়ির সেবকের কাছে গেইলখোলায় ১০ নম্বর জাতীয় সড়কে ধস নেমেছিল৷ রাস্তা বেশিরভাগটাই চলে গিয়েছিলেন তিস্তার গ্রাসে৷ ফলে সড়কপথে শিলিগুড়ি সঙ্গে সিকিম ও কালিম্পংয়ের কোনও যোগাযোগ ছিল না৷ বেড়াতে গিয়ে আটকে পড়েছিলেন বহু পর্যটক৷ জাতীয় সড়কের ধার ঘেসে মাটি বসে যাওয়ায় বিপাকে পড়েন পর্যটকরাও৷
[ বঙ্গে আসছে তিতলি, কলকাতা ও শহরতলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা]
সর্বশেষ খবর
-
বিশ্রী ফলের পরেও তৃণমূলে গুরুত্বহীন উত্তর, মমতার গড়া কমিটিতে শুধু গৌতম
-
অভিষেকেই ঘূর্ণি সুথারের, দ্বিতীয় দিনেই জয়ের গন্ধ পাচ্ছে টিম ইন্ডিয়া
-
পর্বতারোহীদের তাবু-স্লিপিং ব্যাগেও দুর্নীতি! এভারেস্টে মৃতদের খুঁজতে টাকা দেননি অরূপ? বিস্ফোরক পিয়ালি
-
বারবার আবেদনেও সাড়া দিচ্ছেন না তৃণমূল নেতারা! ভবন উদ্ধারে এবার আইনি পথের ভাবনা মালিকের
-
অমানিশার শেষ, টলিউডের ‘স্বরূপ’