Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ১০ জুলাই ২০২৬

উলুবেড়িয়ায় পুর অভিযানে উদ্ধার পচা মাংস, বিদেশি মদ

রেস্তরাঁ ও ধাবাগুলির ঢিলছোড়া দূরত্বে রয়েছে আবগারি দপ্তর।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১১, ২০১৮, ১৩:৫৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১১, ২০১৮, ১৩:৫৫

options
link
উলুবেড়িয়ায় পুর অভিযানে উদ্ধার পচা মাংস, বিদেশি মদ zoom

সন্দীপ মজুমদার, উলুবেড়িয়া: শুক্রবার দ্বিতীয় দফার অভিযান চালিয়ে প্রায় ২০টি হোটেল, রেস্তরাঁ ও ধাবা থেকে প্রচুর পচা মাংস, মাছ, খাবার ও কয়েকশো লিটার বেআইনি মদ উদ্ধার করল উলুবেড়িয়া পুরসভা। মূলত ৬ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন বেশ কিছু হোটেল, রেস্তরাঁ ও ধাবায় এদিন অভিযান চালায় উলুবেড়িয়া পুরসভা। এই অভিযানে নেতৃত্ব দেন পুরসভার ভাইস চেয়ারম্যান আব্বাস উদ্দিন খান, কাউন্সিলর অভয় দাস ও পুরসভার অন্যান্য আধিকারিকরা। কয়েকদিন আগেই উলুবেড়িয়া স্টেশন রোড এবং ওটি রোডের প্রায় ৩০ টি হোটেল ও রেস্তরাঁয় অভিযান চালিয়ে ৮০ কেজি পচা মাংস বাজেয়াপ্ত করেছিল পুরসভা।

[রক্তাক্ত ভাঙড়, মুখ্যমন্ত্রীর নির্দেশে রাতেই গ্রেপ্তার আরাবুল]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

আব্বাস উদ্দিন খান জানান, পুরসভার নাকের ডগায় ৬ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন হোটেল-রেস্তরাঁগুলিতে রমরম করে চলছিল পচা, মাছ মাংসের কারবার। সেই খবর পেয়ে এদিন অভিযান চালাতে এসে পচা মাছ, মাংস ও খাবারের পাশাপাশি উদ্ধার করা হয় কয়েকশো লিটার বিদেশি মদ। যেসব মদের বৈধ কাগজপত্র নেই। এইসব হোটেল ও ধাবাগুলির ঢিলছোড়া দূরত্বে রয়েছে আবগারি দপ্তরের অফিস। তা সত্ত্বেও কীভাবে এই হোটেল ও ধাবা গুলিতে বেআইনি মদের কারবার চলত, সে বিষয়ে তিনি আবগারি দপ্তরের কাছে জানতে চেয়েছেন। একইসঙ্গে সমস্ত বিষয়টি তিনি পুলিশকে জানিয়ে অবিলম্বে এই বিষয়ে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। এদিন একটি হোটেল বন্ধ করে দেওয়া হয় বলে তিনি জানান।

উল্লেখ্য, কলকাতার ভাগাড় কাণ্ডের জেরে নড়েচড়ে বসেছে রাজ্য সরকারের দুর্নীতিদমন শাখা। রাজ্যজুড়ে পচা মাংসের বিরুদ্ধে শুরু হয়েছে ব্যাপক অভিযান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তদন্তভার নিয়েছে সিআইডি| গঠন করা হয়েছে এসআইটি। বিভিন্ন হোটেল, রেস্তরাঁয় চলছে অভিযান। এদিন বাঁকুড়া পুরসভা আর সদর থানার পুলিশ শহরের বিভিন্ন মাংসের দোকানে অভিযান চালিয়ে পচা মাংস উদ্ধার করে। বেশ কয়েকটি মাংসের দোকানে হা্না দিয়ে একাধিক ফ্রিজ আটক করা হয়েছে। ওই ফ্রিজগুলিতে কিলো কিলো মাংস মজুত করে রাখা আছে। প্রায় তিন কুইন্টাল মাংস উদ্ধার হয়।

[সপ্তাহান্তে আপনার পাতে থাকুক রাজস্থানি জংলি কিমা গোস্ত, জেনে নিন রেসিপি]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.