Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩১ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ১৭ আগস্ট ২০২৬
Ananta Maharaj

নেতাজির নামে ‘কুকথা’য় অনন্তের বিরুদ্ধে পুলিশের মামলা রুজু! শিক্ষক-সহ ৫ অনুগামী গ্রেপ্তার কোচবিহারে

নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে 'কুকথা'। এবার বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের বিরুদ্ধে মামলা রুজু করল পুলিশ। কোচবিহারের কোতোয়ালি থানায় এই মামলা রুজু হয়েছে।

বিক্রম রায়
বিক্রম রায়

শেষ আপডেট: আগস্ট ১৪, ২০২৬, ২১:৩০

link
বিক্রম রায়
বিক্রম রায়

শেষ আপডেট: আগস্ট ১৪, ২০২৬, ২১:৩০

options
link
নেতাজির নামে ‘কুকথা’য় অনন্তের বিরুদ্ধে পুলিশের মামলা রুজু! শিক্ষক-সহ ৫ অনুগামী গ্রেপ্তার কোচবিহারে zoom
অনন্ত মহারাজ। ফাইল ছবি
Advertisement

নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে ‘কুকথা’। এবার বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের বিরুদ্ধে মামলা রুজু করল পুলিশ। কোচবিহারের কোতোয়ালি থানায় এই মামলা রুজু হয়েছে। এদিকে নেতাজির নামে ‘কুকথা’, অপপ্রচারের জন্য পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতরা অনন্ত মহারাজের (Ananta Maharaj) ‘নারায়ণী সেনার’ সঙ্গে যুক্ত বলে প্রাথমিভাবে জানা গিয়েছে।

সম্প্রতি নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে ‘আপত্তিকর’ মন্তব্য, ‘কুকথা’ বলে বিতর্কে বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ। সমাজের বিভিন্ন স্তরে ক্ষোভ দেখা দিয়েছে। বঙ্গ বিজেপির তরফেও অনন্ত মহারাজের সমালোচনা চলছে। খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্ষোভপ্রকাশ করেছেন। তৃণমূলের আমলে অনন্ত মহারাজকে দেওয়া বঙ্গবিভূষণ সম্মান বর্তমান বিজেপি সরকার কেড়ে নিয়েছে।

Advertisement

গত ৭ আগস্ট ফরওয়ার্ড ব্লক নেতা গোপাল দে কোতোয়ালি থানায় অভিযোগ করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ মামলা রুজু করেছে। কোচবিহার জেলায় অনন্ত মহারাজের বক্তব্যে জোর গুঞ্জন, চর্চা শুরু হয়েছে। জেলার বিভিন্ন জায়গা থেকে পাঁচজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। ধৃতরা হলেন কৃষ্ণ কার্জি, পিন্টু রায়, বসন্ত দেবনাথ, স্বপন মোহন্ত ও উত্তম বর্মন। কোতোয়ালি থানার পুলিশ কৃষ্ণ কার্জি, এবং পিন্টু রায়কে গ্রেপ্তার করেছে। কোচবিহার জেলা আদালতে তোলা হলে বিচারক ধৃতদের পুলিশ ছয়দিনের হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। বসন্ত দেবনাথ এবং স্বপন মোহন্ত নামে দুই অভিযুক্তকে সাহেবগঞ্জ থানার পুলিশ গ্রেপ্তার করেছে। চারদিনের পুলিশ হেফাজতে ধৃতদের রাখা হয়েছে।

অন্যদিকে, সামাজিক মাধ্যমে নেতাজি সম্পর্কে বিতর্কিত মন্তব্য করে গ্রেপ্তার হয়েছেন শিক্ষক উত্তম বর্মন। মাথাভাঙা থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছিল। মাথাভাঙা মহকুমা আদালতে এদিন তাঁকে তোলা হলে বিচারক তাঁর জামিন মঞ্জুর করেছে। সামাজিক মাধ্যমে ওই পোস্টের জন্য তিনি দুঃখপ্রকাশ করেছেন।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.