Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ শ্রাবণ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২১ জুলাই ২০২৬
Bagtui Incident

Bagtui Incident: বগটুই কাণ্ডে ধৃত ২৪, চার্জশিটে নাম ছিল ২২ জনের

এদিন আরও একজনকে গ্রেপ্তার করল সিবিআই।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৪, ২০২২, ১২:০৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৪, ২০২২, ১২:০৯

options
link
Bagtui Incident: বগটুই কাণ্ডে ধৃত ২৪, চার্জশিটে নাম ছিল ২২ জনের zoom
বগটুই গ্রামে অগ্নিকাণ্ডের তদন্তে সিবিআই। ফাইল ছবি।
Advertisement

নন্দন দত্ত,সিউড়ি: বগটুই কাণ্ডে (Bagtui Incident) জারি ধরপাকড়। বৃহস্পতিবার আরও একজনকে গ্রেপ্তার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)। এদিনই তাঁকে রামপুরহাট আদালতে তোলা হবে বলে সূত্রের খবর।

বীরভূমের রামপুরহাটের (Rampurhat Case) বগটুই গ্রামের মর্মান্তিক ঘটনায় চার্জশিটের মোট ২১ জনের নাম ছিল। পরে আনারুলের নামযুক্ত হয়েছে সেখানে। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় ২৪ জনকে গ্রেপ্তার করা হল। সূত্রের খবর, তদন্তকারীদের নজরে ছিল মোট ৭০ জন। তাদের মধ্যে থেকে সন্দেহভাজনদের গ্রেপ্তার করছে সিবিআই। কয়েক দিন আগে সমীর শেখ নামে একজনকে গ্রেপ্তার করা হয়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: রাস্তায় দাঁড়িয়েই শিশুকে পড়াতে ব্যস্ত কলকাতার ট্রাফিক সার্জেন্ট! ভাইরাল ‘শিক্ষক পুলিশ’]

ধৃতের নাম রিটন শেখ। তাকে কোথা থেকে গ্রেপ্তার করা হয়েছে, বা বগটুইয়ের ঘটনায় তার ভূমিকা কী ছিল, তা স্পষ্ট করেনি সিবিআই। কেন তাকে গ্রেপ্তার করা হল তাও স্পষ্ট করা হয়নি। বৃহস্পতিবারই তাকে আদালতে তোলা হবে বলে খবর। 

গত ২১ মার্চ সন্ধেয় বড়শাল গ্রামপঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ (Bhadu Sheikh) খুন হন। এরপর রাতে বগটুইতে একের পর এক বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। এই ঘটনায় এখনও পর্যন্ত মোট ৯ জনের মৃত্যু হয়েছে। ঘটনার তদন্তে সিট গঠন করেন মুখ্যমন্ত্রী। নিজেও খোদ ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহতদের পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেন। তবে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) নির্দেশে বর্তমানে বগটুই এবং ভাদু শেখ হত্যাকাণ্ডের তদন্ত করছে সিবিআই।

[আরও পড়ুন: সকাল ১১.০৫-এর পর স্কুলে এলেই শিক্ষকদের ‘অনুপস্থিত’ ধরা হবে, রাজ্যে জারি কড়া নির্দেশিকা]

গত বৃহস্পতিবার মুম্বই থেকে চার অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে ধৃত বাপ্পা শেখ ও সাবু শেখের নাম ছিল এফআইআরে। বাকি ২ জন ধৃতদের পরিচিত। তারা মুম্বইয়ের বাসিন্দা। সূত্রের খবর, ধৃতরা মুম্বইতে নিজেদের পরিচিত কারও ডেরায় লুকিয়েছিল বাপ্পা ও সাবু। তারা বগটুইকাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখের ঘনিষ্ঠ। মোবাইলের টাওয়ার লোকেশন অনুসরণ করে তাদের হদিশ পান কেন্দ্রীয় তদন্তকারীরা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.