সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অন্তর্বর্তী জামিনের পর ফের গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ আবদুল লতিফকে তলব সিবিআইয়ের। আগামী মঙ্গলবার নিজাম প্যালেসে তলব করা হয়েছে তাঁকে। বীরভূমের ইলামবাজারের পশুহাট সংক্রান্ত খোঁজখবর নিতে আবদুল লতিফকে তলব বলেই খবর।
লতিফ ছিলেন গরু পাচারের মূল দায়িত্বে। সিবিআই চার্জশিট দাবি করেছে, ইলামবাজারের গরুর হাটও নিয়ন্ত্রণ ছিল তাঁরই হাতে। এরপরই একের পর এক প্রভাব-প্রতিপত্তি বাড়তে থাকে। বোলপুরে মার্বেলের গোডাউন, তার পিছনে বিঘার পর বিঘা জমি, সুখবাজারে চৌপাহারি এলাকায় পাঁচ একরেরও বেশি জমি হ্যাচারি-পোলট্রি ফার্ম, ইলামবাজার দুবরাজপুরে হাইওয়ের উপর গাড়ি শোরুম ও গাড়ি সার্ভিস সেন্টার, জয়দেব রোডের উপর ১৫ বিঘারও বেশি জমি, ইলামবাজার দুবরাজপুর রোডে চালু না হওয়া পেট্রোল পাম্প, হোটেল ব্যবসা ছাড়াও একাধিক বৈধ ও অবৈধ বালি ব্যবসা রয়েছে তাঁর।
[আরও পড়ুন: ‘আজ আমার মৃত্যুদিন’, সুপ্রিম কোর্টের নির্দেশে ‘অভিমানী’ বিচারপতি গঙ্গোপাধ্যায়]
তবে নিজেকে পাথরের ব্যবসায়ী বলেও দাবি করতেন লতিফ। গরু পাচার কাণ্ডে এনামুল গ্রেপ্তারের পরই গা ঢাকা দেন তিনি। দীর্ঘ সময় ফেরার থাকার পর সুপ্রিম কোর্টের নির্দেশে গত বৃহস্পতিবার সকালে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে হাজিরা দেন তিনি। কার্যত ছদ্মবেশে কালো টুপি, কালো চেক জামা, জিন্সের প্যান্ট, মুখে কালো মাস্ক, চোখে চশমা দিয়ে আবদুল লতিফ ঢুকে পড়েন আসানসোল সিবিআই আদালতে। ১৫ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে ৬ মে পর্যন্ত লতিফের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেন বিচারক। তবে লতিফের পাসপোর্ট জমা রাখতে হয়। ৩ দিন অন্তর তদন্তকারী আধিকারিকের সঙ্গে দেখা করতে হবে তাঁকে। তদন্ত সম্পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন লতিফের আইনজীবী।
[আরও পড়ুন: মামলা হাতছাড়া হওয়ায় ‘মনখারাপ’ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের, কী বলছে বিরোধী দলগুলি?]
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে