অরিজিৎ গুপ্ত, হাওড়া: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরেও ক্রিসমাস কার্নিভ্যাল নিয়ে হাওড়ায় চূড়ান্ত বিশৃঙ্খলা। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের সামনেই হাওড়া পুরসভার প্রশাসক সুজয় চক্রবর্তীর দিকে তেড়ে গেলেন ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি। হাওড়া সিটি পুলিশ পরিস্থিতি সামাল দেয়।
হাওড়ার ক্রিসমাস কার্নিভ্যালে পার্কিং ফি-র নামে তোলাবাজি করা হচ্ছে বলে অভিযোগ ওঠে। তা নিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারির সঙ্গে হাওড়া পুরসভার প্রশাসক সুজয় চক্রবর্তীর অনুগামীদের দ্বন্দ্ব। বুধবারের রাতের অশান্তির পর আচমকাই বন্ধ হয়ে যায় হাওড়ার ক্রিসমাস কার্নিভ্যাল। তবে পরিস্থিতি সামাল দিতে আসরে নামেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কার্নিভ্যাল চালুর নির্দেশ দেন।
[আরও পড়ুন: চা চেয়েছিলেন স্বামী, চোখে কাঁচি ঢুকিয়ে দিলেন স্ত্রী!]
তবে তার পরেও হাওড়ার ক্রিসমাস কার্নিভ্যাল নিয়ে বিশৃঙ্খলা চরমে পৌঁছয়। মন্ত্রী অরূপ বিশ্বাসের সামনেই মেজাজ হারান ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি। হাওড়া পুরসভার প্রশাসক সুজয় চক্রবর্তীর দিকে তেড়ে যান। অরূপ বিশ্বাস পরিস্থিতি সামাল দেন। মনোজ ও সুজয়কে নিয়ে বৈঠক করেন। তার পরই দ্বন্দ্ব মিটে যায়। মঞ্চে দাঁড়িয়ে ফুল দিয়ে মনোজকে অভ্যর্থনা জানান সুজয়। দ্বন্দ্ব ঘুচে গিয়েছে বলেই দাবি করেন মনোজ তিওয়ারি।
তিনি বলেন, “অনেক সময় ছবি সঠিক তথ্য দেয় না। আমাদের মধ্যে কোনও সমস্যা নেই। ভুল বোঝাবুঝি মিটে গিয়েছে।” মন্ত্রী অরূপ বিশ্বাস অবশ্য গোষ্ঠীকোন্দলের কথা উড়িয়ে দেন। তিনি বলেন, “প্রত্যেক পরিবারেই সমস্যা থাকে। কিন্তু সমস্যা নিয়ে কাজ করতে হয়। আমি চাই মনোজ ও সুজয় একসাথে কাজ করুক। কোনও বচসা হয়নি। মিটে গিয়েছে। ছোট দরজা তাই পায়ে পা লেগে গিয়েছে।” হাজারও বাকবিতণ্ডার পর অবশেষে পার্কিং ফি প্রত্যাহারের সিদ্ধান্তের কথা ঘোষণা করেন মন্ত্রী অরূপ বিশ্বাস। আগামী ৩ জানুয়ারি পর্যন্ত চলবে কার্নিভ্যাল।
[আরও পড়ুন: গাড়ির বকেয়া কর আদায়ে বড়সড় পদক্ষেপ, জরিমানা ছাড়ের সিদ্ধান্ত রাজ্যের]
সর্বশেষ খবর
-
স্কাই ডাইভিংয়ে বেরিয়ে মৃত্যুর কোলে! মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আমেরিকায় ১২ জনের মৃত্যু
-
দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদী নারীর কণ্ঠরোধের গল্প! কেমন হল সোহাগ সেন নিবেদিত ‘মালতী মেরী বিশ্বাস’?
-
নন্দীগ্রামে ‘জনকল্যাণ শিবির’ উদ্বোধনে শুভেন্দু, এক ছাদের তলায় মিলবে ৫৫ পরিষেবা
-
দু’বার পিছিয়ে পড়েও ডাচদের রুখে দিয়েছে দল, তবু আক্ষেপ যাচ্ছে না জাপান কোচের
-
গরম পেরিয়ে বর্ষায় আরও মহার্ঘ ডিম, নেপথ্যে রাজনীতিকদের ‘ডিম থেরাপি’?