Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৯ জুলাই ২০২৬

চায়ের ঠেকে আড্ডায় খোদ মন্ত্রী, পঞ্চায়েতের প্রচারে অভিনব কৌশল স্বপনের

এবার ভোটপ্রচারে চায়ের ঠেককেই পাখির চোখ করেছে তৃণমূল।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৭, ২০১৮, ১৮:১৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৭, ২০১৮, ১৮:১৯

options
link
চায়ের ঠেকে আড্ডায় খোদ মন্ত্রী, পঞ্চায়েতের প্রচারে অভিনব কৌশল স্বপনের zoom

সৌরভ মাজি, বর্ধমান: চায়ের ঠেক। বিভিন্ন পেশার মানুষ একত্রিত হন। বিভিন্ন মতাদর্শেরও মানুষজন থাকেন। চায়ের ভাঁড়ে চুমুক দিতে দিতে তাঁরা মহাবিশ্বের যে কোনও বিষয়ে তুফান তুলতে পারেন। এবার ভোটপ্রচারে চায়ের ঠেককেই পাখির চোখ করেছে তৃণমূল। সকাল-বিকেল চায়ের ঠেকগুলিতে প্রচুর ভিড় জমে। আর এই সময়টাতেই চায়ের ঠেকে হানা দিচ্ছেন তৃণমূলের নেতা-নেত্রীরা। চা-টা খেতে খেতে আড্ডা মারছেন। আড্ডার মোড়কে সেড়ে নিচ্ছেন ভোটের প্রচারও।

[মনোনয়ন প্রত্যাহার ঠেকাতে অভিনব পন্থা, গীতা ছুঁইয়ে প্রার্থীদের শপথবাক্য পাঠ বিজেপির]

পূর্ব বর্ধমান জেলা তৃণমূল সভাপতি তথা রাজ্যের মন্ত্রী খোদ স্বপন দেবনাথও সকাল-বিকেল পালা করে ঢুঁ মারছেন বিভিন্ন এলাকার চায়ের দোকানে। বেঞ্চিতে পা ঝুলিয়ে বসে কাচের গ্লাস বা পোড়া মাটির ভাঁড়ে চিনি ছাড়া চায়ে চুমুক দিচ্ছেন। হাল্কা কথাবার্তা বলছেন দোকানে আসা লোকজনের সঙ্গে। আড্ডা দিতেদিতে বেলা গড়িয়ে যাচ্ছে। আবার কোথাও বিকেলের চায়ের ঠেকের আড্ডা গড়িয়ে সন্ধ্যা পার হয়ে যাচ্ছে। কখনও আড্ডা দিতে আসা লোকজন ভালবেসে মন্ত্রীকে চা খাওয়াচ্ছেন। আবার কখনও মন্ত্রী নিজেই চায়ের দাম মেটাচ্ছেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
[ভোটযুদ্ধে পূর্ব বর্ধমানে তৃণমূলের ভরসা ‘হাউসবোট’, উন্নয়নের জয়গান]

মন্ত্রীকে কাছে পেয়ে অনেকেই তাঁদের সুখ-দুঃখের কথা শোনাচ্ছেন। আবার মন্ত্রীও অনেককে কোনও সরকারি সুবিধা না পেয়ে থাকলে তা পেতে কী করতে হবে, বা কোনও প্রকল্পের কথা কারও জানা না থাকলে সেই সম্পর্কে বোঝাচ্ছেন স্বপনবাবু। হাসি-ঠাট্টাও চলছে চায়ের ঠেকে। জমজমাট হয়ে উঠছে ঠেকের প্রচার। কয়েকদিন আগে জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু বিভিন্ন আদিবাসী মহল্লায় গিয়ে ‘চায়ে পে চর্চা’র ঢঙে মহিলাদের সঙ্গে আড্ডায় মেতে প্রচার শুরু করেছেন। এবার স্বপনবাবুও প্রচারের জন্য বেছে নিয়েছেন চায়ের ঠেককেও।

মঙ্গলবার পূর্বস্থলী-১ ব্লকের ফকিরতলা-সহ বিভিন্ন জায়গার গুরুত্বপূর্ণ মোড়ের চায়ের দোকানে চা খেতে খেতে প্রচার করতে দেখা গিয়েছে স্বপনবাবুকে। তিনি বলেন, “প্রচারের ফাঁকে চা খেতে মন্দ লাগে না। চায়ের দোকানে বেঞ্চিতে চা খেতে আমার বেশ ভালই লাগে। আর চায়ের দোকানে বিভিন্ন পেশার, বিভিন্ন মতাদর্শ, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একত্রিত হন। সেখানে আড্ডা দিতেও ভাল লাগে। আর রাজনীতির মানুষ আমরা। সামনেই পঞ্চায়েত ভোট। তাই ভোট প্রচারে কথা আড্ডাতেও থাকছেই।” শুধু তিনি নন, তাঁর অনুগামী পূর্বস্থলী-১ পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক-সহ অন্যান্য নেতৃবৃন্দও একই কায়দায় প্রচার করছেন বিভিন্ন এলাকায়।

[দেওয়াল দখল করেও কাস্তে হাতুড়ির ছাপ পড়ল না বড়জোড়ার অধিকাংশ গ্রামে]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.