শঙ্কর কুমার রায়, রায়গঞ্জ: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রেমিকার সঙ্গে একাধিকবার সহবাস করার অভিযোগ। কিন্তু বিয়ের করার কোনও উদ্যোগ নেয়নি প্রেমিক। উত্তর দিনাজপুরের ইটাহারের কেউটাল গ্রামে বিয়ের দাবিতে রাতভর প্রেমিকের বাড়ির সামনে ধরনায় বসলেন এক তরুণী। শুধু তাই নয়, বিয়ে না করলে প্রেমিকের বাড়ির সামনেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার হুমকিও দেন রায়গঞ্জের রামপুর এলাকার ওই বাসিন্দা। প্রতিবেশিরা বোঝানোর চেষ্টা করলেও, ফল হয়নি। পরে পুলিশ গিয়ে তাঁকে সরিয়ে নিয়ে যায়। নিয়ে যাওয়া হয় থানায়।
[প্রসূতিদের জন্য উপহার, বাড়ছে মাতৃত্বকালীন ছুটি]
এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছন পঞ্চায়েত প্রধান। আসেন গ্রামের মোড়ল, স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি সামাল দিতে আয়োজন করা হয় সালিশিসভার। সেখানে তরুণীকে রাতে বাড়ি ফিরে যাওয়ার নিদানও দেওয়া হয়। তবে নিজের অবস্থানে অনড় ছিলেন তরুণী। জানিয়ে দেন বিয়ে না করা পর্যন্ত বাড়ি ফিরবেন না তিনি।
[আদালতের লকআপের ১০ ইঞ্চি পুরু দেওয়াল কেটে পালাল বন্দি, তাজ্জব পুলিশ]
ওই তরুণীর অভিযোগ, প্রায় তিন বছর ধরে ওই এলাকারই বাসিন্দা মুন্না সরকারের সঙ্গে তাঁর সম্পর্ক। কয়েকবার সহবাসও হয়েছে। তার একাধিক প্রমাণ রয়েছে তরুণীর মোবাইলে। কিন্তু কথা রাখেনি অভিযুক্ত। বিয়ের নামে ছেলেখেলা করা হয়েছে তাঁর সাথে। বিয়ে না করলে আত্মহত্যাও করার হুমকি দেন ওই তরুণী।
[কবিগুরুর কলম চুরি, সমন গেল জোড়াসাঁকোয়!]
এদিকে এই খবরে রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ভিড় জমতে থাকে মুন্নার বাড়ির সামনে। এই অবস্থাতেই প্রেমিক মুন্না সরকার বাড়ি থেকে পালিয়ে যায়। খবর পাঠানো হয় পুলিশে। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে স্নাতকের দ্বিতীয় বর্ষের ছাত্রী ওই তরুণী। আর বছর পঁচিশের প্রেমিক মুন্না পেশায় ব্যবসায়ী।
[মেয়ের দাম ২৫ হাজার, ছেলের দাম ১০! পাচারকারীর চিরকুটে চাঞ্চল্য]
শুক্রবার ইটাহার থানায় তরুণীর পরিবারের পক্ষ থেকে প্রেমিকের বিরুদ্ধে প্রতারণা ও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ দায়ের করা হয়। মুন্নার পরিবারের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। ওই তরুণী আপাতত পুলিশি হেফাজতে রয়েছেন। তবে কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি বলে জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। স্থানীয় পঞ্চায়েত প্রধান আবুল হোসেন জানান, দুই পরিবারের সঙ্গে আলোচনা করে সমস্যা মিটিয়ে নেওয়ার চেষ্টা চলছে।
সর্বশেষ খবর
-
‘দাবির প্রশ্ন নেই, তৃণমূল আমরাই’, জ্ঞানেশের কাছে সওয়াল ঋতব্রতদের, দলের তহবিল হারাবেন মমতা?
-
পদ নেই, তবু দল নির্বাচনী বৈঠকে হাজির মদন! সিএবির প্রাক্তন যুগ্মসচিবকে ঘিরে জোর বিতর্ক
-
জনরোষে তৃণমূল নেতারা, পাথরপ্রতিমায় জুতোপেটা, গণধোলাই! বারাসতে পা ধরে চাইলেন ক্ষমা
-
অস্বস্তিতে কালীঘাট তৃণমূল! ফ্রিজই থাকছে অ্যাকাউন্ট, ব্যাঙ্ক-পুলিশের কাছে রিপোর্ট তলব হাই কোর্টের
-
‘ডিম থেরাপি’র শিকার মহুয়া, ‘রাজনৈতিক শত্রু’র পাশে বিকাশরঞ্জন, সমর্থন অখিলেশেরও