শুক্রবার বৃষ্টিভেজা সকালে মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হয়েছে মুর্শিদাবাদের বহরমপুরের কর্ণসুবর্ণ। পুলকারে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে ৪ শিশু-সহ ৫ জনের। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা। এক্স হ্যান্ডেলে মুর্শিদাবাদ দুর্ঘটনা নিয়ে শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে লিখলেন, “কোনও প্রকার গাফিলতি বরদাস্ত করা হবে না।” ইতিমধ্যেই দুর্ঘটনায় মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে রাজ্যের তরফে। আহতদের চিকিৎসার দায়িত্ব নিয়েছে রাজ্য।
শুক্রবার সকালে ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী হয়েছে মুর্শিদাবাদের বহরমপুরের কর্ণসুবর্ণ। লেভেল ক্রসিং খোলা থাকায় দ্রুতগতিতে আসা একটি ট্রেন ধাক্কা দিয়েছে পুলকার ও সাইকেল আরোহীকে। মৃত্যু হয়েছে ৪ শিশু-সহ মোট ৫ জনের। ঘটনার পরই সেখানে পৌঁছয় রেলের আধিকারিকরা। প্রাথমিক তদন্তের পরই গাফিলতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে গেটম্যানকে। এদিন এক্স হ্যান্ডেলে গাফিলতি নিয়ে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। লেখেন, “গাফিলতি বরদাস্ত করা হবে না। রাজ্যের পুলিশ ইতিমধ্যেই রেলওয়ের গেটম্যানকে গ্রেপ্তার করেছে। এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হবে। আমি কথা দিচ্ছি, যারা দোষী সাব্যস্ত হবেন, তাঁদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে।”
আরও পড়ুন:
Deeply saddened by the tragic train accident in Murshidabad this morning.
My heart goes out to the families especially parents of the young students who lost their lives. There are no words to ease such profound pain and the entire State stands with the bereaved families during…— Suvendu Adhikari (@SuvenduWB) July 17, 2026
এদিন শুভেন্দু অধিকারী জানান, রাজ্য নিহত ও আহতদের পরিবারের পাশে রয়েছে। লেখেন, “আমি প্রশাসনকে নির্দেশ দিয়েছি আহত ও মৃতদের পরিবারগুলো সব ধরনের সাহায্য করার জন্য। মন্ত্রী গৌরীশংকর ঘোষ ইতিমধ্যেই হাসপাতালে গিয়েছেন। পরিস্থিতির উপর নজর রাখছেন। জেলাশাসক ও পুলিশ সুপার সকাল থেকেই ঘটনাস্থলে রয়েছে। চিকিৎসাধীনদের যাতে সর্বোত্তম চিকিৎসা দেওয়া যায়, তা আমরা দেখছি। স্বাস্থ্যমন্ত্রী ডা. শারদ্বত মুখোপাধ্যায় ব্যক্তিগতভাবে পরিস্থিতি তদারকি করছেন।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘ছিঃ, আপনি একটা খারাপ মা’, অভয়ার মাকে বেনজির আক্রমণ করে বিতর্কে আরজে প্রিয়াঙ্কা
-
রাজ্যে এবার শিল্পের ‘ভারী’ পদধ্বনি! বাঁকুড়ায় শ্যাম স্টিল কারখানায় ১০০০ কোটির লগ্নি, শিলান্যাসে শুভেন্দু
-
ভুয়ো পরিচয়পত্র বানিয়ে পাঁচ বছর বাস! খাস কলকাতায় গ্রেপ্তার আফগান যুবক
-
‘দ্রুত আলোচনায় আসতে হবে সরকারকে’, ওয়াংচুকের সমর্থনে বিধানসভায় ধরনায় ‘কালীঘাট তৃণমূল’
-
‘অমানবিক! আমি সোনমের পাশে’, বাস্তবের ‘ব়্যাঞ্চো’কে আমির অগ্রাহ্য করতেই ফুঁসে উঠলেন প্রাক্তন কিরণ রাও