দেবব্রত মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: যত দিন যাচ্ছে, ততই বাড়ছে ধর্ষণের মতো ঘটনা৷ দিনকয়েক আগেই বছর পঁচাশির এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ ওঠে তার নাতির বিরুদ্ধে৷ শুধু অশীতিপর বৃদ্ধাই নয় লালসার শিকার দুধের শিশুরাও৷ এবার সামনে এল বছরতিনেকের এক শিশুকে ধর্ষণের অভিযোগ৷ এই ঘৃণ্য ঘটনার সাক্ষী দক্ষিণ ২৪ পরগনার তিলি পুকুরগ্রাম৷ অসুস্থ হয়ে পড়েছে ওই শিশুটি৷ আপাতত স্থানীয় হাসপাতালেই ভরতি রয়েছে সে৷ শিশুর বাবার অভিযোগের ভিত্তিতে প্রতিবেশীকে গ্রেপ্তার করেছে পুলিশ৷
[মদ্যপানের জেরে পারিবারিক অশান্তি, মেঝেতে মাথা ঠুকে স্ত্রীকে ’খুন’ স্বামীর]
নির্যাতিত ওই শিশুটি দক্ষিণ ২৪ পরগনার তিলি পুকুরগ্রামের বাসিন্দা৷ রবিবার দুপুরে খাওয়াদাওয়ার পর বারান্দায় দিদির সঙ্গে বসেছিল সে৷ সেই সময় তার মা বাড়িতে ছিলেন না৷ বাবা ঘরে ঘুমোচ্ছিলেন৷ মাকে খুঁজতে বাড়ি থেকে বেরিয়ে যায় শিশুটি৷ বেশ কিছুক্ষণ আর দেখা যায়নি তাকে৷ ঘুম থেকে উঠে ছোট মেয়ের খোঁজ শুরু করেন বাবা৷ হাজার ডাকাডাকিতেও প্রথমে পাওয়া যায়নি শিশুটিকে৷ পরে দেখা যায় প্রতিবেশী নুর আলম মোল্লার বাড়ি থেকে বেরোচ্ছে সে৷ বাড়ি ফিরে অন্যরকম আচরণ করতে শুরু করে সে৷ অকারণে কান্নাকাটি জুড়ে দেয়৷ এরপরই অসুস্থ হয়ে পড়ে সে৷ অবাক হয়ে যান শিশুর বাবা ও দিদি৷ জিজ্ঞাসাবাদ করা হয় শিশুটিকে৷ শিশুটি বাবাকে জানায়, প্রতিবেশী নুর আলম ধর্ষণ করেছে তাকে৷
[মাদারিহাটে দুধের শিশুর উপর হামলাকারী চিতাবাঘ শেষমেশ খাঁচাবন্দি]
ঘটনার কথা জানতে পেরে তড়িঘড়ি বকুলতলা থানার দ্বারস্থ হন শিশুর বাবা৷ নুর আলমের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন তিনি৷ পকসো আইনে মামলা রুজু করে পুলিশ৷ সময় নষ্ট না করেই শুরু হয় তদন্ত৷ শিশুর বাবার অভিযোগের ভিত্তিতে বকুলতলা থানার পুলিশ নুর আলমকে গ্রেপ্তার করেছে৷ জেরা করা হচ্ছে তাকে৷ এদিকে, এই ঘটনার পর থেকে শিশুর শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ৷ আতঙ্কিত হয়ে পড়েছে সে৷ নিমপীঠ গ্রামীণ হাসপাতালেই আপাতত ভরতি করা হয়েছে নির্যাতিত ওই শিশুটিকে৷
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার