অর্ক দে, বর্ধমান: ফুটন্ত ঘুগনির হাঁড়িতে পড়ে ঝলসে গিয়েছিল শরীরের অর্ধেকাংশ। পাঁচদিনের লড়াই শেষে শুক্রবার মৃত্যু হল একরত্তির। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বীরভূমের ধনঞ্জয়পুরে। চিকিৎসকরা জানাচ্ছেন, দেহের অধিকাংশ অঙ্গ ক্ষতিগ্রস্ত হওয়ায় শিশুটিকে বাঁচানো যায়নি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে শিশুটির নাম আকসাম শেখ। বয়স ১ বছর ৯ মাস। বাড়ি বীরভূমের ধনঞ্জয়পুরে। সোমবার বাড়িতে ঘুগনি তৈরি করছিলেন তার মা। পাশেই খেলা করছিল ছোট্ট আকসাম। শিশুটিকে ঘুগনির হাঁড়ির সামনে রেখে দরকারে উঠেছিলেন তিনি। সামন্যতম সময়ের ব্যবধান। তার মধ্যেই ঘটে যায় বীভৎস ঘটনা। খেলতে, খেলতে ফুটন্ত ঘুগনির মধ্যে পড়ে যায় আকসাম। চিৎকার শুনে ছুটে আসেন মা। আসেন প্রতিবেশীরাও।
তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় রামপুরহাট হাসপাতালে। সেখানে অবস্থার অবনতি হলে বর্ধমান মেডিক্যাল হাসপাতালে স্থানান্তর করা হয়। পাঁচদিন জীবনের সঙ্গে পাঞ্জা লড়েছে ছোট্ট আকসাম। তবে এদিন চিকিৎসকের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ করে সে। খবর ছড়িয়ে পড়তেই শোকের আবহ গোটা ধনঞ্জয়পুরে। পুলিশ জানিয়েছে দেহের ময়নাতদন্ত করা হবে। বর্ধমান মেডিক্যাল হাসপাতালেই তা করা হবে। তার পর পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হবে।
সর্বশেষ খবর
-
স্ত্রীকে চাকরি, অর্থ সাহায্য, সুনীল সিংয়ের নিহত আপ্ত সহায়কের পরিবারের পাশে অর্জুন
-
‘সংখ্যাগরিষ্ঠ জেন জি আরএসএসে আছে’, দাবি বিজেপি নেতার
-
৭২ ঘণ্টায় ভাঙবে চিনের আরও এক হিমবাহ হ্রদ! ‘মৃত্যুপুরী’ নেপালে নয়া আতঙ্ক, ‘বন্ধুত্বে’র খেসারত দিচ্ছে কাঠমান্ডু?
-
বিজেপির বাংলা জয়ে ১০ লাখের মিষ্টি বিলিয়েছেন আদানি! জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
-
মুখে মুখে তর্ক করছে একরত্তি? শিশুকে সম্মানের গুরুত্ব বোঝাতে মাথা ঠান্ডা রেখেই এই ৪ জবাব দিন