পরনে সালোয়ার কামিজ। মাথায় জড়ানো ওড়না। দেখেই বোঝা যাচ্ছে অতি সাধারণ মধ্যবিত্ত বাড়ির সদস্য। কিন্তু দেখে ছাপোসা মনে হলেও আসলে নন। অশোকনগর রোডে ম্যাজিক গাড়ি থেকে নামতেই ওই মহিলাকে পাকড়াও করে সিআইডি। তাঁর ব্যাগ খুলতেই চক্ষু চড়কগাছ তদন্তকারীদের। রবিবার সকালে এভাবেই বড়সড় অস্ত্র পাচারচক্রের হদিশ পেল সিআইডি।
৮ নম্বর মোড়ের কাছে ওই গাড়ি থামিয়ে তল্লাশি চালাতেই মহিলার ব্যাগ থেকে উদ্ধার হয় ছয়টি আগ্নেয়াস্ত্র, চারটি ৭ এমএম এবং দু’টি ৯ এমএম পিস্তল রয়েছে। পাশাপাশি উদ্ধার হয়েছে ১২টি ম্যাগাজিন, প্রায় ২০০ রাউন্ড তাজা কার্তুজ, ১২ হাজার টাকা নগদ এবং দুটি মোবাইল ফোন।
গোপন সূত্রে পাওয়া খবর পেয়ে সিআইডি ও অশোকনগর থানার যৌথ অভিযানে ৮ নম্বর মোড় এলাকায় নৈহাটি অশোকনগর রোডে অভিযানে নামে। সেই ওই মহিলাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম পূজা বিশ্বাস। তিনি হাবরা পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আটক করে তাঁর ব্যাগে তল্লাশি চালাতেই উদ্ধার হয় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। তদন্তকারীদের সূত্রে খবর, নৈহাটি রোড ধরে অশোকনগর হয়ে একটি ম্যাজিক গাড়িতে আসছিলেন তিনি। ৮ নম্বর মোড়ের কাছে ওই গাড়ি থামিয়ে তল্লাশি চালাতেই মহিলার ব্যাগ থেকে উদ্ধার হয় ছয়টি আগ্নেয়াস্ত্র, চারটি ৭ এমএম এবং দু’টি ৯ এমএম পিস্তল রয়েছে। পাশাপাশি উদ্ধার হয়েছে ১২টি ম্যাগাজিন, প্রায় ২০০ রাউন্ড তাজা কার্তুজ, ১২ হাজার টাকা নগদ এবং দুটি মোবাইল ফোন।

তদন্তকারীদের প্রাথমিক অনুমান, এই ঘটনার সঙ্গে আন্তঃরাজ্য অস্ত্র পাচার চক্রের যোগ থাকতে পারে। বিশেষ করে বিহারের মুঙ্গের জেলার সঙ্গে অস্ত্র পাচারের সম্ভাব্য সংযোগ খতিয়ে দেখা হচ্ছে। ধৃতের কাছ থেকে বিহারের জামালপুরের একটি ট্রেনের টিকিটও উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। তা দেখেই সিআইডি মনে করছে এই মহিলার সঙ্গে বিহার যোগ রয়েছে।
তদন্তকারীদের প্রাথমিক অনুমান, এই ঘটনার সঙ্গে আন্তঃরাজ্য অস্ত্র পাচার চক্রের যোগ থাকতে পারে। বিশেষ করে বিহারের মুঙ্গের জেলার সঙ্গে অস্ত্র পাচারের সম্ভাব্য সংযোগ খতিয়ে দেখা হচ্ছে। ধৃতের কাছ থেকে বিহারের জামালপুরের একটি ট্রেনের টিকিটও উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। তা দেখেই সিআইডি মনে করছে এই মহিলার সঙ্গে বিহার যোগ রয়েছে। সিআইডি সূত্রে খবর, এই বিপুল পরিমাণ অস্ত্র কার কাছে পৌঁছানোর কথা ছিল, কারা এর ক্রেতা এবং এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হবে। রবিবার সকালে ব্যস্ত রাস্তায় এই অভিযানের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে সিআইডি।
সর্বশেষ খবর
-
প্রেমে গদগদ নাকি নিরুত্তাপ সঙ্গী? জানেন, জন্মসংখ্যায় লুকিয়ে ভালোবাসা প্রকাশের ধরণ!
-
এই ম্যাচই শেষ? ফাইনালের আগে আবেগী পোস্টে অবসরের ইঙ্গিত মেসির
-
উষ্ণায়নের গ্রাসে ভূস্বর্গ! সমতলের তুলনায় পাহাড়ে ঊর্ধ্বমুখী তাপমাত্রা, ভয় ধরাচ্ছে নয়া গবেষণা
-
হাতে বিয়ার নিয়ে রাত জেগে বিশ্বকাপে চোখ? জানেন, বিয়ার পানেরও আছে সঠিক সময়!
-
ধ্বংসের প্রতীক, পিষছে মানবিকতা, বুলডোজারের সেই ভাঙার খেলায় মগ্ন শিশুরাও!