বাবুল হক, মালদহ: টিচার ইন চার্জের দায়িত্ব ও মিড ডে মিলে দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা মালদহের স্কুলে। ক্যাম্পাসেই অশ্লীল গালিগালাজের পাশাপাশি হাতাহাতিতে জড়ালেন শিক্ষকরা। ঘটনাস্থল মালদহের বামনগোলা জগদলা উচ্চ বিদ্যালয়। সোশাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল শিক্ষকদের মারামারির ভিডিও। যা দেখে রীতিমতো হতবাক আমজনতা।
জানা গিয়েছে, চলতি বছরই বামনগোলা জগদলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবসর নিয়েছেন। এর পরই টিচার ইন চার্জের দায়িত্ব কার কাঁধে যাবে, তা নিয়ে শুরু হয় অশান্তি। পরবর্তীতে তপন মণ্ডল নামে এক শিক্ষককে ওই দায়িত্ব দেওয়া হয়। তাতেও সমস্যা মেটেনি। পরে ডিআইয়ের নির্দেশে টিআইসির দায়িত্ব পান সিনিয়র শিক্ষক জিতেন্দ্র বর্মন। এতে অশান্তি চরম আকার নেয়। প্রতিদিনই ঝগড়া লেগেই থাকত।
এরই মাঝে মিড ডে মিলে ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে। স্কুলের বিরুদ্ধে জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ জমা করেন অভিভাবকরা। এর পরই স্কুলের ভিতর হাতাহাতিতে জড়িয়ে পড়েন জীবন বিজ্ঞান ও ওয়ার্ক এডুকেশনের শিক্ষক। অশ্লীল ভাষায় একে অপরকে গালিগালাজও করেন। গোটা ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায়। যা নিয়ে নিন্দার ঝড় বইছে।
সর্বশেষ খবর
-
দার্জিলিংয়ে জোরবাংলো ট্রাফিক পয়েন্টের কাছে ধসে উধাও অর্ধেক রাস্তা! বিপর্যস্ত জনজীবন
-
ডাক্তারিতে ভর্তি করানোর নামে প্রতারণা, ২৫ লক্ষ টাকা হাতাল কাউন্সিলিং সংস্থা!
-
সরকারি হাসপাতালে থ্রেট কালচারের মাথা! চিকিৎসক অভীক দে-র বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
-
অতি ভারী বৃষ্টিতে ভাসল কলকাতা, উত্তর থেকে দক্ষিণের একাধিক রাস্তা জলমগ্ন!
-
ভয়াবহ ভূমিকম্পে কলম্বিয়ায় হাহাকার, তাসের ঘরের মতো ভাঙছে বাড়ি! মৃত অন্তত ১১১