নন্দন দত্ত, সিউড়ি: অ্যাসিড হামলায় হাতের তালু, কবজিতে ফোসকা। যন্ত্রণা বারবার মনে করাচ্ছে গত সন্ধের দুঃসহ স্মৃতি। তা সত্ত্বেও মনের জোর হারায়নি মেয়েটা। রাইটারকে সঙ্গী করে মাধ্যমিক পরীক্ষায় বসল বীরভূমের নলহাটি থানার মেহেগ্রামের কিশোরী পড়ুয়া। পরীক্ষা শেষে বিস্ফোরক দাবি করল পড়ুয়া। তার দাবি, পরীক্ষা বানচাল করতে সহপাঠীরাই তার উপর অ্যাসিড হামলা করেছে।
বৃহস্পতিবার নির্দিষ্ট সময়ানুযায়ী ওই পড়ুয়া মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রে পৌঁছয়। সঙ্গে ছিলেন তাঁর মা। রাইটারের পাশে বসে প্রথম ভাষার পরীক্ষা দেয় পড়ুয়া। পরীক্ষাকেন্দ্র থেকে বেশ হাসিমুখেই বেরোয় সে। জানায় প্রস্তুতি অনুযায়ী প্রশ্ন এসেছে। তাই পরীক্ষা বেশ ভাল হয়েছে। কেন মাধ্যমিকের ঠিক আগে তার উপর অ্যাসিড হামলা হল, তা নিয়ে একাধিক প্রশ্নের ভিড়। পরীক্ষা দিয়ে বেরিয়ে বোমা ফাটায় পড়ুয়া।
[আরও পড়ুন: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ফের নয়া নারীচরিত্র! জেলে যাওয়ার পথে কার নাম বললেন কুন্তল?]
একটি হুমকি চিঠি প্রকাশ্যে আনে। ওই চিঠিতে অ্যাসিড হামলার কারণ স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে। চিঠির বয়ান অনুযায়ী, আক্রান্ত ছাত্রী মাধ্যমিক পরীক্ষার মেধাতালিকায় জায়গা করে নেওয়ার মতো করে নিজেকে প্রস্তুত করছিল। সে বরাবরই ভাল পড়ুয়া। তাই তার বন্ধুবান্ধবরা দুশ্চিন্তায় পড়ে যায়। আক্রান্ত পড়ুয়া ভাল রেজাল্ট করতে পারে, এই হিংসায় অ্যাসিড হামলা বলেই চিঠিতে উল্লেখ করা হয়েছে। সহপাঠীরাই যে এই কাজ করেছে, তা-ও ওই চিঠিতে উল্লেখ রয়েছে। ছাত্রীর বয়ানকে হাতিয়ার করে আপাতত অ্যাসিড হামলার মতো বিপজ্জনক ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
[আরও পড়ুন: মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যুতে শিক্ষা, নির্বিঘ্নে পরীক্ষার জন্য বনদপ্তরকে গাইডলাইন দিল নবান্ন]
সর্বশেষ খবর
-
সিকিমজুড়ে রয়েছে জনশ্রুতি! অবশেষে ক্যামেরাবন্দি বিলুপ্তপ্রায় ‘ইউরেশিয়ান লিংক্স’
-
আদালতে ১৫টি নথি জমা দিয়েও ভারতীয় নাগরিক প্রমাণে ব্যর্থ, কী ভুল হল অসমের ব্যক্তির?
-
জ্বালানির বাজারে বিশ্বগুরু! ‘তৈলভাণ্ডার’ রাশিয়ার সংকটে গ্যাসোলিন পাঠাচ্ছে ‘বন্ধু’ ভারত
-
বাদল অধিবেশনেই ফিরছে ‘দাগি’ মুখ্যমন্ত্রীদের গদি কাড়ার বিল, ফাঁস সাংসদ ভাঙানোর আসল কারণ
-
হাসপাতালে ভর্তি বিশ্বজিৎ চট্টোপাধ্যায়! হয়েছে অস্ত্রোপচার, কোন রোগে আক্রান্ত অভিনেতা?