বাবুল হক, মালদহ: হুইলচেয়ার বসে বৃদ্ধ। শ্বাসকষ্ট রয়েছে তাঁর। মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচির জন্য বেশ কিছুক্ষণ রাস্তার পাশে অপেক্ষা করতে হয় ওই বৃদ্ধকে। নজর যেতেই দ্রুত চিকিৎসার ব্যবস্থা করলেন মুখ্যমন্ত্রী। বৃদ্ধর চিকিৎসা শুরু হওয়ার পরই ফের শুরু হয় পদযাত্রা। মানবিক মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন বৃদ্ধের পরিবারের লোকজন।
বছর চুরাশির বীরা প্রসাদ, মালদহের গাজোলের সদরঘাটের বাসিন্দা। হৃদরোগ এবং শ্বাসকষ্টজনিত সমস্যা রয়েছে তাঁর। চিকিৎসা করাতে বুধবার সকালে মালদহ শহরে আসেন ওই ব্যক্তি। পরিবারের দাবি, মুখ্যমন্ত্রীর কর্মসূচির জন্য হাসপাতালে যাওয়ার পথে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয় তাঁকে। পদযাত্রার সময় হুইলচেয়ারে ওই বৃদ্ধকে দেখতে পান মুখ্যমন্ত্রী। শারীরিক সমস্যা নিয়ে বৃদ্ধের সঙ্গে মমতা নিজে কথা বলেন।
[আরও পড়ুন: বন্ধ হচ্ছে পেটিএম পরিষেবা! কতদিন করা যাবে লেনদেন?]
তড়িঘড়ি বৃদ্ধের চিকিৎসার বন্দোবস্ত করেন মুখ্যমন্ত্রী। বর্তমানে সিসিইউতে ভর্তি বৃদ্ধ। তাঁর চিকিৎসা শুরু না হওয়া পর্যন্ত পদযাত্রা বন্ধ রাখেন মুখ্যমন্ত্রী। বৃদ্ধ হাসপাতালে ভর্তি হওয়ার পর ফের পদযাত্রা শুরু করেন তিনি। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন ওই বৃদ্ধের পরিবারের লোকজন। বৃদ্ধের চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসক ইকবাল হোসেন বলেন, “মুখ্যমন্ত্রী আজ যা করলেন একজন চিকিৎসক হিসেবে আমি অনুপ্রাণিত।”
[আরও পড়ুন: কাজের অভাব নেই! অভিশপ্ত টানেলে কাজে ফেরা মানিকদের ঘরে ফেরার ডাক মমতার]
সর্বশেষ খবর
-
বাধা দিয়েছিল তৃণমূল! সেই বাগেশ্বর বাবাকে ব্রিগেডে ধর্মসভা করার আহ্বান মুখ্যমন্ত্রী শুভেন্দুর
-
ধ্বংসস্তূপ থেকেই জীবনের পথে নেপাল! উদ্ধার আরও ৩ ভারতীয়, সুখবর জানাল বিদেশমন্ত্রক
-
সরকারি আবাসনে দ্বিতীয় ফ্ল্যাট কিনতে পারবেন আবাসিকরাও, নিয়ম শিথিল করল শুভেন্দু সরকার
-
জন্মাষ্টমীতে ফিনফিনে শাড়িতে শরীর দেখিয়ে নাচ! ‘রাধা হওয়ার শখ’, ট্রোলড সঞ্চালিকা অনসূয়া
-
জমি দুর্নীতি মামলায় প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয়ের বিরুদ্ধে ১৫ পাতার চার্জশিট সিআইডির, অভিযুক্ত আর কারা?