সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট বাতিলের সিদ্ধান্তে সাময়িকভাবে থমকে যেতে পারে দেশের অর্থনীতি৷ বৃহস্পতিবার এমন কথাই বলেছিলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়৷ রাজ্যপালদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে প্রণববাবু বলেন, “নোট বাতিলের সিদ্ধান্ত দেশে কালো টাকার রমরমা রুখবে এবং দুর্নীতি দমন করতে সাহায্য করবে৷ কিন্তু এর ফলে সাময়িক সময়ের জন্য হলেও দেশের অর্থনীতি পিছিয়ে পড়বে৷”
রাষ্ট্রপতির এই বক্তব্যকেই স্বাগত জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ রাষ্ট্রপতির সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মমতা বলেছেন, “নোট বাতিল প্রসঙ্গে রাষ্ট্রপতির বক্তব্যকে আমরা মনপ্রাণ দিয়ে স্বাগত জানাই৷” বৃহস্পতিবার রাতে এক টুইটে এই কথা জানান তিনি৷
We wholeheartedly welcome the statement on #DeMonetisation from @RashtrapatiBhvn Hon President
— Mamata Banerjee (@MamataOfficial) January 5, 2017
প্রসঙ্গত, প্রাথমিক পর্যায় থেকেই প্রধানমন্ত্রীর নোট বাতিলের সিদ্ধান্তের বিরোধিতা করে আসছে তৃণমূল-সহ দেশের অন্যান্য বিরোধী দলগুলি৷ নোট বাতিলকে কেন্দ্র করে সাধারণ মানুষ ব্যাপক সমস্যার সম্মুখীন হচ্ছে, মূলত এই ইস্যুতেই কেন্দ্রের বিরোধিতায় সোচ্চার হয়েছে তারা৷ এর মধ্যে রাষ্ট্রপতির দরিদ্রদের স্বার্থরক্ষা নিয়ে মুখ খোলায়, তাঁর বক্তব্যকে যে হাতিয়ার করবে বিরোধীরা তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না৷
নোট বাতিলে সাময়িক থমকাতে পারে অর্থনীতি, মত রাষ্ট্রপতির
সর্বশেষ খবর
-
চিরাচরিত ম্যাট-গ্লস ছেড়ে পুজোয় সেজে উঠুন নতুন লিপ লুকে, কীভাবে আনবেন তুমুল ট্রেন্ডিং ‘ব্লস’ এফেক্ট?
-
বন্ধ হয়েছিল পুজো! বিধায়কের সঙ্গে অশান্তি মিটিয়ে হইহই করে প্রস্তুতি শুরু কলকাতার এই ক্লাবের
-
আইন পড়ুয়াদের লাইসেন্স আটকাতে চেয়েছিলেন, সেই বার কাউন্সিল প্রধানের ক্ষমতায় রাশ সুপ্রিম কোর্টের
-
পরিদর্শনে গিয়ে আক্রান্ত হন ‘আরশোলা’রা, রাজস্থানের সেই জীর্ণ স্কুল ভেঙে এবার নতুন ভবন!
-
১ বছরের মধ্যে চালু হবে বালুরঘাট বিমানবন্দর, জেলার জন্য আরও দুই বড় ‘উপহার’ মুখ্যমন্ত্রীর