সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাইলট কার থাকা সত্ত্বেও কীভাবে দুর্ঘটনার কবলে পড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি, সে ব্যাপারে প্রচণ্ড ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ে৷ দুর্ঘটনার পিছনে অন্তর্ঘাতেরই ছায়া দেখছেন তিনি৷ এমনকী তাঁর অভিযোগ, অভিষেকের চালক ঘুমিয়ে পড়েছিলেন৷ তাকে কিছু খাইয়েও দেওয়া হতে পারে বলে মনে করছেন তিনি৷ পুরো ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে সিআইডিকে৷
বহরমপুরে কর্মী সম্মেলন থেকে ফেরার পথে আচমকাই দুর্ঘটনার কবলে পড়েন অভিষেক৷ তাঁর সঙ্গে ছিলেন সদ্য তৃণমূলে যোগ দেওয়া মানস ভুঁইয়াও৷ জানা যাচ্ছে, দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে সিঙ্গুরের কাছেই একটি ব্রেকডাউন ভ্যানকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় তাঁর কনভয়ের একটি গাড়ি৷ ফলে ঠিক পিছনে থাকা অভিষেকের গাড়িও নিয়ন্ত্রণ হারায়৷ বেশ কয়েকবার পাল্টি খেয়ে গিয়ে তাঁর গাড়ি এক্সপ্রেসওয়ের ধার বরাবর নিচে পড়ে যায়৷ ফলে মাথায়, ঘাড়ে, চোয়ালে মারাত্মক চোট পান অভিষেক৷ তবে নিছক দুর্ঘটনা নাকি এর পিছনে কোনও অন্তর্ঘাত আছে তা খতিয়ে দেখা যাচ্ছে৷ প্রশাসনের নির্দেশে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে সিআইডি ও ফরেনসিক বিশেষজ্ঞরা৷
আহত অভিষেককে ভর্তি করা হয়েছে বেলভিউতে৷ তাঁর সিটি স্ক্যান করানো হয়েছে পাশাপাশি গঠন করা হয়েছে চিকিৎসকদের বিশেষজ্ঞ দল৷ রাত আটটায় প্রকাশিত প্রথম মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে, তাঁর অবস্থা স্থিতিশীল৷ বাঁ চোখের নীচে গালের হাড়ে আঘাত লেগেছে তাঁর৷ তা নিয়ে চিন্তার কারণও আছে বলে জানান চিকিৎসকরা৷
সর্বশেষ খবর
-
‘বিফ খেয়েছি’ বলেই বিতর্কে বিশ্বজিৎ, মৌন টলিউডকে ‘ভাড়াটে পারফর্মার’ কটাক্ষ সুরজিতের
-
‘মাধ্যম’ বিজেপি বিধায়করা, ফোনে বেকার ছেলেমেয়েদের ‘বায়োডাটা’ চাইছেন প্রতারকরা, তারপর…
-
নন্দীগ্রামে মমতা দাঁড়ালে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত! প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ‘গুগলি’ ঋতব্রতদের
-
মার্কিন চাপে নতিস্বীকার? ‘ভাড়াটে’ সৈনিকের বিরুদ্ধে জঙ্গি অভিযোগ এনেও প্রত্যাহার এনআইএ’র
-
কাশ্মীরে পুরো ‘বন্দে মাতরম’ গাইলেন আবদুল্লারা! খেপে গেল কংগ্রেস, ‘মুসলিম লিগ’ তোপ বিজেপির