বারুইপুরে নির্যাতিতাকে ধর্ষণ-খুনের ঘটনার কারণ হিসেবে বেআইনি মদের ঠেক, গাঁজা, চরস, মাদককে দায়ী করলেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই কারণকেই সমূলে তুলে ফেলতে কড়া পদক্ষেপের কথা জানান তিনি। রাজ্যের সব বেআইনি মদ, গাঁজার ঠেক ভাঙার নির্দেশ দেন শুভেন্দু। আগামী ২ সপ্তাহ বেআইনি মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানোর জন্য ডিজিপিকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
আজ বারুইপুর সফরে গিয়ে নির্যাতিতা নাবালিকার পরিবার ও গণপিটুনিতে মৃত ইন্দ্রজিৎ মণ্ডলের পরিবারের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। এরপর সূর্যপুরে একটি পুলিশ ফাঁড়িরও উদ্বোধন করেন তিনি। সেখান থেকে রাজ্যজুড়ে মাদকবিরোধী অভিযানের কথা ঘোষণা করেন শুভেন্দু। এই নিয়ে রাজ্যের ডিজিপিকে নির্দেশ দেন তিনি। এছাড়াও রাজ্যবাসীর কাছেও সহযোগিতা চান মুখ্যমন্ত্রী। তিনি জানান, আগামী ২ সপ্তাহ রাজ্যজুড়ে বিশেষ অভিযান চালানো হবে। এই কাজে ব্যাটেলিয়নের জওয়ানদের কাজে লাগানোর নির্দেশ দেন তিনি। রাজ্যবাসীর কাছে তাঁর আহ্বান, বেআইনি মদ, গাঁজার ঠেকের খবর পেলে প্রশাসনকে জানান।
আরও পড়ুন:
মুখ্যমন্ত্রী জানান, রেল, বাসে অভিযান চালিয়ে প্রতিদিনই মাদক উদ্ধার করছে বেঙ্গল এসটিএফ। কিন্তু গ্রামীণ এলাকাতেও এর বিরুদ্ধে পদক্ষেপ করতে হবে। বেআইনি মাদকচক্রকে সম্পূর্ণ উপড়ে ফেলা দরকার, যাতে সামাজিক দূষণ থেকে পরিবেশকে বাঁচানো যায়। শুভেন্দুর কথায়, “বারুইপুরের ঘটনায় কার্য ও কারণ আছে। আমি মনে করি, বারুইপুরের অপরাধের পিছনে বেআইনি মদের ঠেক, বেআইনি গাঁজা, চরস, মাদক হল একটা বড় কারণ। এর জন্য বিশেষ অভিযান চলবে।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ব্রাজিল ম্যাচের আগেই পানামার বিরুদ্ধে নামবে ভারত, দিনক্ষণ জানিয়ে দিল ফেডারেশন
-
ঠিকভাবে উল্লেখ নেই রাস্তার নাম! কলকাতা পুরসভার ওয়ার্ড বিন্যাস নিয়ে ৭ দফা আপত্তি সিপিএমের
-
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, ফিরতে চাইছেন কলকাতায়! কবে ছুটি?
-
দার্জিলিঙে রোপওয়ে, সুন্দরবনে প্রমোদতরী! পর্যটনকে ঢেলে সাজাতে মাস্টার প্ল্যান রাজ্যের
-
আচমকা মস্কোয় অবতরণ করল মার্কিন সেনার বিমান! ঘনাচ্ছে রহস্য, কী বলল ক্রেমলিন?