পেটের টানে পুরুলিয়া-বাঁকুড়া-সহ জঙ্গলমহলের প্রচুর মানুষ ভিন রাজ্যে কর্মসূত্রে চলে গিয়েছেন। তাঁদের রাজ্যে ফিরে আসার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। তাঁর কথায়, “আপনারা ফিরে আসুন। শিল্পে ভরিয়ে দেব।” রাজ্যে শিল্পের উন্নয়নে রাজ্য সরকার কী কী করছে সেই খতিয়ানও তুলে ধরেন মুখ্য়মন্ত্রী।
শুভেন্দু জানান, সম্প্রতি মেজিয়ায় ১৫ হাজার কোটি টাকার শ্যাম স্টিলের নতুন একটি কারখানার ভূমি পূজন করেন তিনি। সেখানে প্রায় ১০ হাজার মানুষের কর্মসংস্থান হবে। অমিত মেটালিক ৪ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে। বৃহস্পতিবার পুরুলিয়ায় রঘুনাথপুরে সেই প্রকল্পের ভূমিপুজো করবেন মুখ্যমন্ত্রী। সেখানেও জঙ্গলমহলের অদক্ষ ১০ হাজার শ্রমিককে কাজ পাবেন। শুভেন্দু বলেন, “জঙ্গলমহলের মানুষকে কাজ দিতে হবে। কাজ দিতে হবে। কাজ দিতে হবে।”
আরও পড়ুন:
সোমবার অমিত মেটালিকস লিমিটেডের ৪০০০ কোটি টাকার ওই প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন অর্থাৎ ভূমি পূজন অনুষ্ঠানে হাজির থাকবেন মুখ্যমন্ত্রী ছাড়াও ৭ মন্ত্রী। অমিত মেটালিকসের ইন্টিগ্রেড গ্রিনফিল্ড প্রকল্পের মধ্যে ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট ও ফেরো এলয় এবং স্পঞ্জ আয়রন রয়েছে। ১৪৮ একর জমির উপর ওই প্রকল্প গড়ে উঠবে। এই প্রকল্প থেকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কর্মসংস্থান হবে। এদিন মুখ্যমন্ত্রী জানান, অমিত মেটালিকস রাজ্যকে কথা দিয়েছে, তাঁরা জঙ্গলমহলের অদক্ষ ১০ হাজার শ্রমিককে কাজ দেবে। এই নিয়ে শুভেন্দু অধিকারী, মামনি বাউরি, জ্যোতির্ময় সিং মাহাতোদের সঙ্গে আলোচনা হয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
পেনাল্টিতে বঞ্চিত! সূচি নিয়েও ক্ষুব্ধ মোহনবাগান কোচ, ডুরান্ডের সেমিতে সামনে কে?
-
লোকসভা ভোটের আগে বিজেপিতে ‘সংঘ-শক্তি’! রাম মাধবের প্রত্যাবর্তনে বাড়ছে আরএসএস-এর গুরুত্ব
-
মাস দুয়েক বাদেই ২৬ গিল্ডের নির্বাচন, টলিউডের ‘নর্দমা’ সাফ করার হুঁশিয়ারি মিঠুনের
-
তৃণমূল আমলে জলযন্ত্রণা নিত্যসঙ্গী! এবার হাওড়ার জমা জল সমস্যা মোকাবিলায় ময়দানে ইঞ্জিনিয়ার-সাফাই কর্মীরা
-
অগ্নিকাণ্ডের পর রাতারাতি ফাঁকা তারাপীঠ! আতঙ্কে হোটেল ছাড়ার হিড়িক পর্যটকদের