আসানসোলে বিজেপির ‘লাভার্থী সম্পর্ক অভিযান’। উপস্থিত কার্যকর্তারা। মণ্ডল সভাপতি থেকে জেলার বিজেপি মাইনরিটি সেলের সভানেত্রী ও জেলা নেতৃত্বরা। সেই কর্মসূচিতে উপস্থিত কয়লা মাফিয়া মহম্মদ আনোয়ার। তা জানতে পেরে তাঁকে হাত ধরে বাইরে বার দিল বিজেপির নেতারা। কী করে মাফিয়া বলে দাবি করা ওই ব্যক্তি ঢুকে পড়লেন সভায়? কেন এলেন? তা নিয়ে শোরগোল সভাস্থলে।
শনিবার আসানসোলের রবীন্দ্র ভবনে সরকারি প্রকল্পের লাভবান উপভোক্তা কর্মসূচি ছিল। আসানসোল সাংগঠনিক জেলার বিধায়ক, মন্ত্রীদের বিশেষ সভা। এই সভায় প্রবেশের অনুমতি ছিল না সংবাদমাধ্যমের। সেই সভাতেই গলায় কার্ড ঝুলিয়ে ঢুকে পড়েন কয়লা মাফিয়া আনোয়ার। তাঁর কাছে ছিল ভিআইপি পাসও। হাতে ছিল দলীয় ফাইল। তাঁকে দেখে উপস্থিত কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক গুঞ্জন শুরু হয়। খবর পেয়েই ঘটনাস্থলে যান আসানসোল সাংগঠনিক জেলার বিজেপি মাইনরিটি সেলের সভানেত্রী নাজনিন সাবিয়া। আনোয়ারকে তাঁর পরিচয় জানতে চাওয়া হয়। তাঁকে হাতেনাতে পাকড়াও করে সভা থেকে বাইরে বার করে দেওয়া হয়।
আরও পড়ুন:
নাজনিন সাবিয়ার জানান, “মহম্মদ আনোয়ার চিহ্নিত কয়লা মাফিয়া। জামুড়িয়ার মণ্ডল চারের বাসিন্দা হয়েও ভুয়ো নথি দেখিয়ে তিনি সভায় ঢুকেছিলেন। বিজেপিতে সমাজবিরোধী বা সিন্ডিকেটে চক্রের কোনও স্থান নেই।” অন্যদিকে, নিজেকে ইট, পাথর ব্যবসায়ী বলে দাবি করেছেন মহম্মদ আনোয়ার। তিনি এক বন্ধুর সঙ্গে সভাতে এসেছেন বলে দাবি করেন।বিজেপিকে তিনি পছন্দ করে তাই তিনি এসেছেন। আনোয়ার বলেন, “এক বন্ধুর সঙ্গে এখানে এসেছি। বিজেপির নীতিকে আমি পছন্দ করি। তাই এখানে এসেছি। আগে কয়লার ব্যবসা করতাম। এখন ইট,পাথরের ব্যবসা করি।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
খিচুড়ির সঙ্গে ডিম, বোনাস গজা, শনিবারের মিড-ডে মিলে খুশি পড়ুয়ারা
-
লাগবে না ইথানল! ভারতের প্রথম ‘উড়ন্ত গাড়ি’ বানিয়ে নজির উত্তরাখণ্ডের তরুণের
-
‘রাত ২টো পর্যন্ত কাজ করেও হচ্ছে না’, মুখ্যমন্ত্রীর ‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচিতে খুশির হাওয়া হাওড়ার পতাকা বাড়িতে!
-
মহিলা সংরক্ষণ বিলে রাহুল-রিজিজু ‘ডুয়েল’! আসন পুনর্বিন্যাস নিয়ে তরজায় শাসক-বিরোধী
-
কুকুরের মাংস খান! তীব্র গরম থেকে বাঁচতে ‘আজব’ দাওয়াই